কলকাতা : শবদাহের জন্য চুল্লি খালি কি না জানতে পারবেন মোবাইল অ্যাপে!
কলকাতা, ২১ সেপ্টেম্বর : আত্মীয়-পরিজনের শবদাহের জন্য লম্বা লাইনে দাঁড়ানো থেকে ছুটকারা দিতে কলকাতা পুরসভা তথা কেএমসি একটি মোবাইল অ্যাপ বাজারে আনল। এই অ্যাপের সাহায্যে নিমতলা বা ক্যাওড়াতলা মহাশ্মশানে অলেকট্রিক চুল্লি ও কাঠের চুল্লি খালি রয়েছে কিনা তা নিয়ে যাবতীয় তথ্য জানা যাবে।[এবার মোবাইল, ল্যাপটপ চার্জ দিন 'ওয়াই-ফাই' পদ্ধতিতে]
শনিবার দিনই 'কেএমসি'-র এই অ্যানড্রয়েড অ্যাপটি মুক্তি পেয়েছে। গুগল প্লে থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। নিমতলা ও ক্যাওড়াতলা শ্মশানের ইলেকট্রিক চুল্লি সেই মুহূর্তে খালি আছে কি না তা এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে।

মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ আইএএনএস-কে জানিয়েছেন, "প্রিয়জনের শবদাহ করতে অনেক সময় পরিবারের সদস্যদের ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই অ্যাপের সাহায্যে তারা তৎক্ষণাৎ জানতে পারবেন সেই মুহূর্তে কটি চুল্লি আটকা রয়েছে, এবং আদৌও কোনও চুল্লি ফাঁকা আছে কি না।" [(ছবি) দেখে নিন সেরা চাইনিজ স্মার্টফোন যা দেখেই পছন্দ হবে]
অতীনবাবু জানিয়েছেন, আপাতত নিমতলা ও কেওড়াতলা মহাশ্মশানকে বার্নিং ঘাটের আওতায় এই মোবাইল অ্যাপে রাখা হয়েছে। কিন্তু খুব শীঘ্রই শহরের সমস্ত বার্নিং ঘাটগুলিকেই এই অ্যাপের আওতা. আনা হবে। মোবাইল অ্যাপের পাশাপাশি শ্মশানের বাইরেও চুল্লির লভ্যতা নিয়ে তখনকার পরিস্থিতি প্রদর্শিত করা হবে।
এর পাশাপাশি কেএমসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও শ্মশানে ইলেকট্রিক চুল্লির লভ্যতা সম্পর্কে তথ্য পেতে পারেন। ১৮৮ বছরের পুরনো নিমতলা ঘাটে ১২টি ইলেকট্রিক চুল্লি রয়েছে এবং চারটি দুষণমুক্ত কাঠের চুল্লি রয়েছে। কেএমসি সূত্রের খহক নিমতলা শ্মশানে গড়ে প্রত্যেকদিন ৮০-১০০টি শবদাহ করা হয়। অন্যদিকে ক্যাওড়াতলা শ্মশানে ৬টি ইলেকট্রিক চুল্লি ও দুটি দুষণমুক্ত কাঠের চুল্লি রয়েছে।












Click it and Unblock the Notifications