অন্নপূর্ণা যোজনার নতুন নির্দেশিকা! কারা পাবেন ৩০০০ টাকা, কারা পাবেন না, জেনে নিন বিস্তারিত
রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর মঙ্গলবার অন্নপূর্ণা যোজনার নতুন নির্দেশিকা জারি করেছে। এতে সরকারি চাকুরে ও আয়কর প্রদানকারীদের বাদ রেখে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের যোগ্য ঘোষণা করা হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের বৃহত্তর লক্ষ্যেই এই যোজনা চালু হচ্ছে। আগামী ১ জুন থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি (DBT) পাঠানো হবে।
নয়া এসআইআর তালিকাভুক্তির পাশাপাশি সিএএ ও ট্রাইবুনালে আবেদনকারীরাও এই যোজনার সুবিধা পাবেন। কীভাবে এই টাকা মিলবে তা নিয়ে মহিলাদের মনে প্রশ্ন ওঠায়, সরকার নতুন আবেদন ও পুরনোদের স্টেটাস দেখার জন্য পোর্টাল চালুর ঘোষণা করেছিল। মঙ্গলবার থেকে সেটি সচল হলেও, বহু রাজ্যবাসী নাম নথিভুক্ত করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে খবর।

নতুন আবেদনপত্রগুলি সরকারি আধিকারিকরা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। যাচাইয়ের পর গ্রামীণ ক্ষেত্রে বিডিও-এসডিওরা জেলাশাসকের কাছে সেগুলি পাঠাবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে সেখানকার আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়গুলি যাচাই করে চূড়ান্ত তালিকা পোর্টালে তুলবেন।












Click it and Unblock the Notifications