মেয়েদের সম্ভ্রম লুঠের ঘটনা 'ভগবানের ইচ্ছে', মন্তব্য অকালি বিধায়কের
চণ্ডীগড়, ২ মে : বুধবার রাতে দুষ্কৃতীদের হাত থেকে নিজের সম্ভ্রম রক্ষার্থে পাঞ্জাবের মোগায় বাস থেকে ঝাঁপ দেয় এক ১৪ বছরের কিশোরী। বলা ভালো তাঁকে এবং তাঁর মা-কে বাস থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। ঘটনার পর মারা গিয়েছে ওই কিশোরী। সারা দেশ নিন্দায় মুখর এরকম ঘৃণ্য ঘটনার।
অথচ পাঞ্জাবের শিক্ষামন্ত্রী সুরজিৎ সিং রাখড়ার কাছে এসবই 'ভগবানের ইচ্ছে, ভগবানের উপরে কেউ নয়'। তিনি পাঞ্জাবের মোগায় কিশোরীর নিহতের ঘটনার এমনই মন্তব্য করেছেন। তাঁর দলের আর এক বিধায়ক যিনি আবার মোগা এলাকা থেকেই নির্বাচিত আরও একধাপ উঠে বলেছেন, 'আজকাল বহু দুর্ঘটনা ঘটে। আদালতের বাইরেও অনেক কিছুর নিষ্পত্তি হয় যা দু'পক্ষই মেনে নেয়', স্পষ্টতই অপমানকর মন্তব্য ভেসে এসেছে এই বিধায়কের দিক থেকে।

ঘটনা হল সেদিনের ঘটনার পর থেকে পাঞ্জাবে ক্ষমতাসীন শিরোমনি অকালি দল বিরোধীদের কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে। দলের বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সংস্থা 'অরবিট অ্যাভিয়েশন'-এর বাসেই এই ঘটনা ঘটেছে।
কিশোরীর পিতা উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চেয়ে এখনও মেয়ের দেহ সৎকার করেননি। এমনকী সরকারের দেওয়া ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও চাকরির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বাড়ির লোকেরা।
প্রসঙ্গত, বুধবার রাতে পাঞ্জাবের মোগা-ভাটিন্ডা সড়কের ওপর দিয়ে একটি শীতাতপ-নিয়ন্ত্রিত বাসে করে যাচ্ছিলেন বছর ৩৫-এর শিনদর কৌর ও তাঁর ১৪ বছরের মেয়ে আরশদীপ কৌর। সঙ্গে ছিল ওই মহিলার কিশোর ছেলে আকাশদীপ কৌর।
অভিযোগ, বাসের মধ্যেই কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। চালক ও কন্ডাক্টরের কাছে তাঁরা বিষয়টির বিহিত চাইলে, তারা গুরুত্ব দেয়নি। উল্টে তারাও ওই যুবকদের সঙ্গে মিলে কটুক্তি করতে থাকে। আরও অভিযোগ, চালককে বাস থামাতে বললে সে গতি আরও বাড়িয়ে দেয়। ফলে নিজেদের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয় মা ও মেয়ে। এর মধ্যে মা বেঁচে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তবে মেয়ে আর বেঁচে নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications