রাজধানীতে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, ধৃত ২ দুষ্কৃতী

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর : ফের একবার রাজধানী দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটল। রবিবার দিল্লির অমন বিহার এলাকায় একাদশ শ্রেণির এক নাবালিকাকে প্রথমে অপহরণ করে নিয়ে গিয়ে দিনভর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এলাকারই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। [বটানিক্যাল গার্ডেনে গণধর্ষণ ১৬ বছরের কিশোরীকে]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রাতঃভ্রমণে বের হয় ওই স্কুল ছাত্রী। এলাকাতেই সে হাঁটছিল। অভিযোগ, নৌশাদ ও মহম্মদ নামে দুই যুবক নিগৃহীতাকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে গিয়ে তোলে। [মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, নীরব দর্শক মা]

রাজধানীতে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, ধৃত ২

অভিযোগ, সেখানে মেয়েটির হাঁত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে সারাদিন ধরে ধর্ষণ করে ওই দুই দুষ্কৃতী। অন্যদিকে, মেয়েটি বাড়িতে না ফেরায় পাড়া-প্রতিবেশী সকলে মিলে এলাকায় তল্লাশি শুরু করেন। [বাবার হাতে ধর্ষিতা হয়ে গর্ভবতী ১৬ বছরের কিশোরী]

নৌশাদের নেওয়া ভাড়াবাড়ির সামনে এসে কোনও একজন প্রতিবেশীর সন্দেহ হয়। এরপরে তারা দেখেন, বাড়ির বাইরে তালা দেওয়া থাকলেও ভিতরে আলো জ্বলছে। ['সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনে ধর্ষণ আরও বাড়বে']

ঘটনায় রহস্যের গন্ধ পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষিতা নাবালিকাকে উদ্ধার করেন। একইসঙ্গে নৌশাদ ও মহম্মদ নামে দুই অভিযুক্তকে গণপ্রহার করে, মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। [নিজে এইডস রোগী জেনেও ১২ বছরের মেয়েকে ধর্ষণ বাবার]

অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। নিগৃহীতা নাবালিকার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। [দিদি ও বোনকে ধর্ষণে সিলমোহর পঞ্চায়েতের]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+