ফিরে দেখা ২০২০:‌ বছর শেষে দেখে নিন হাওড়া জেলার কিছু উল্লেখযোগ্য ঘটনা

বছর শেষে দেখে নিন হাওড়া জেলার কিছু উল্লেখযোগ্য ঘটনা

আর মাত্র অপেক্ষা কয়েকটা দিনের, আর তারপরই নতুন বছরকে স্বাগত জানাবেন বিশ্ববাসী। যদিও এ বছরটা করোনা ভাইরাস–মহামারির মধ্যে দিয়েই কেটে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ঘটে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। দেখে নেওয়া যাক সেগুলি এক ঝলকে।

হাওড়ায় করোনা সংক্রমণ

হাওড়ায় করোনা সংক্রমণ

বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। বাদ পড়েনি পশ্চিমবঙ্গও। সেই সঙ্গে হাওড়া জেলাতেও এই সংক্রমণ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৮,১০০ জন। করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১৬,১৭৮ জন এবং মৃত ৫৫৬ জন। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশে করোনা সংক্রমণ ঠেকাতে দেশের প্রধানমন্ত্রী লকডাউন জারি করেছিলেন। এরপরই লক্ষ লক্ষ পরিয়াযী শ্রমিকরা পায়ে হেঁটে হাওড়া হয়ে এ রাজ্যে ফিরেছেন।

আম্ফানে একমাস বিদ্যুৎহীন একাধিক অঞ্চল

আম্ফানে একমাস বিদ্যুৎহীন একাধিক অঞ্চল

এছাড়াও করোনা ভাইরাসের মধ্যে আর এক দুর্যোগ আম্ফান, যা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে, বহু মানুষের ঘর-বাড়ি, ক্ষেত নষ্ট হয়ে যায়। বাড়ি ছাড়া হয়েছিল কয়েক হাজার মানুষ। দীর্ঘ একমাসের বেশি বিদ্যুৎহীন ছিল হাওড়ার একাধিক এলাকা।

 বিজেপি নেতা খুন

বিজেপি নেতা খুন

উলুবেড়িয়ায় বিজেপি নেতা খুনের ঘটনায় এক সপ্তাহ ধরে চলে পুলিশি তাণ্ডব। ১২ ঘণ্টা বন্‌ধ ডাকা হয় বিজেপির পক্ষ থেকে।

 বিজেপি–তৃণমূল সংঘর্ষ

বিজেপি–তৃণমূল সংঘর্ষ

ডোমজুড়ের নারনা গ্রাম এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর ওঠে বিজেপির দিকে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+