দিল্লিতে এবার পরিবর্তনের সরকার, আত্মবিশ্বাসের সুর অভিষেকের গলায়! CAA ইস্যুতে খোঁচা বিজেপিকে

দিল্লিতে এবার পরিবর্তনের সরকার হবে, আত্মবিশ্বাসের সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। রবিবার বালির এসি ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বাংলা বিরোধী একটা দল। ওরা বাংলার টাকা আটকে রেখেছে।

তিনি আরও বলেন, ওরা বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে কলুষিত-কলঙ্কিত করেছে। মানুষ তা দেখেছেন। দশ বছর ধরে মানুষকে যেভাবে ওরা অত্যাচার করেছে তার জবাব মানুষ দেবেন। অভিষেক বলেন, বাংলার মানুষকে ওরা যখন নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অবহেলিত, অত্যাচারিত করে রেখেছে তখন সংবাদ মাধ্যমের মুখে কুলুপ। কোনও কথা নেই।

Abhishek Banerjee

ওরা এমন একটা রাজনৈতিক দল, কতটা যে নির্লজ্জ মনের হতে পারে, যে টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বাংলার মানুষকে দেশের মানুষের কাছে কলুষিত, কলঙ্কিত এবং কালিমালিপ্ত করেছে। টাকা দিয়ে এরা মহিলাদের সম্মান-সম্ভ্রম বিক্রি করেছে। আগামী ২০ তারিখ এদের যোগ্য জবাব দিতে হবে। এরা এতটাই নিকৃষ্ট যে ধরনের অশালীন শব্দ মুখে ব্যবহার করছে এই দল কি করে নারী ক্ষমতায়নের কথা বলে ?

বিজেপি নেতা-নেত্রীরা বলেছেন, সন্দেশখালি নিয়ে মহিলাদের যে অপমান করা হয়েছে, তারা তা মানবেন না। এই বিজেপিকে সাধারণ সবাই ভোট দেবেন কিন্তু আপনারা ভোট দেবেন না। এরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে। দশ বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আচ্ছে দিন আসবে।

সেই গ্যাস সিলিন্ডারের দাম আজকে এক হাজার টাকা। সব জিনিসের দাম বেড়েছে। চা পাতা, সরষের তেল, পাতিলেবু, রসুন, মুগ-মুসুরের ডাল সবের দাম বেড়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে এক হাজার টাকা তুলে দিচ্ছেন আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যানের লিংক করিয়ে এক হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছেন। তৃণমূল সরকার ১৩ বছর ধরে রাজ্যের ক্ষমতায় আছে। সরকার কোনও জনবিরোধী সিদ্ধান্ত নেয়নি বা কোনও করের বোঝা চাপায়নি।

অন্যদিকে, রান্নার গ্যাস শুরু করে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আগামী ৪ তারিখ পরিবর্তনের সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে। বাংলার এক লক্ষ ৬৫ হাজার কোটি বকেয়া টাকা আমরা তিন মাসের মধ্যে বাংলার মানুষের জন্য নিয়ে আসব।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ ইস্যুতে খোঁচা দিয়েছেন। চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের প্রশ্ন, বিজেপির কোনও বুথের কোনও নেতা কি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+