হাওড়ায় পারিবারিক বিবাদে নৃশংস ঘটনা! ৪ জন খুনে আটক মহিলা

পারিবারিক (family) বিবাদের জেরে খুন (murder) চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া (howrah) থানা এলাকার এম সি ঘোষ লেনে। অভিযোগ, ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত

পারিবারিক (family) বিবাদের জেরে খুন (murder) চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া (howrah) থানা এলাকার এম সি ঘোষ লেনে। অভিযোগ, ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসে হাওড়া থানার পুলিশ। যান পদস্থ পুলিশের পদস্থ কর্তারা। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের

রক্ত দেখে সন্দেহ প্রতিবেশীদের

ঘর থেকে রক্ত বেরিয়ে আসছে। সেই দেখেই শিউরে উঠেছিলেন প্রতিবেশীরা। ঘরে ঢুকেই তাঁরা দেখেন সামনে পড়ে বৃদ্ধার দেহ। ভিতরে পড়েছিল বৃদ্ধার এক ছেলে এবং তাঁর স্ত্রীর দেহ। পরে ড্রয়িং রুমে পাওয়া যায় বৃদ্ধার নাতনির দেহ।

খুনের পরে পলাতক ছেলে

খুনের পরে পলাতক ছেলে

মাধবী ঘোষ (৫৬), ছেলে দেবাশিস ঘোষ (৩৬), দেবাশিসের স্ত্রী রেখা ঘোষ (৩০) এবং রেখা দেবাশিসের মেয়ে তিয়াসা ঘোষ ( ১৩)কে খুন করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় মাধবী ঘোষের ওপর ছেলে দেবরাজ ঘোষ পলাতক। তবে তাঁর স্ত্রী পল্লবী ঘোষকে আটক করেছে পুলিশ।

সম্পত্তির বিবাদে খুন

সম্পত্তির বিবাদে খুন

পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁরা জানিয়েছে দীর্ঘদিন ধরেই দুইভাই দেবাশিস এবং দেবরাজের মধ্যে বিবাদ চলে আসছিল। সেই কারণে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পত্তিজনিত বিবাদেই এই খুন। প্রতিদিনই চিৎকার-চেঁচামেচি হলেও এমন ঘটনা ঘটতে
পারে, আঁচ করতে পারেননি প্রতিবেশীরা। তাঁরা জানিয়েছেন বুধবার সকালে চেঁচামেচির আওয়াজ তাঁরা পেয়েছিলেন। দুপুরে শোনা না গেলেও সন্ধের পর ফের তাঁরা চেঁচামেচি শুনেছিলেন। তবে সেই সময় বৃষ্টি হওয়ায় এবং রোজকার ঘটনা হওয়ায় কেউ সেরকম বিশেষ কিছু মনে করেননি।

 আর্তনাদের পরে চুপ

আর্তনাদের পরে চুপ

প্রতিবেশীরাই জানিয়েছেন সন্ধের পরে একটা সময় তাঁরা আর্তনাদ শুনেছিলেন। তারপরেই সবাই চুপ হয়ে যায়। এরপর কয়েকজন উঁকি-ঝুঁকি মারতেই রক্ত বেরিয়ে আসতে দেখেন। সেই সময়ই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে চারটি মৃতদেহ উদ্ধার করে। চারটি দেহেইএকাধিক আঘাচেক চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+