দুপুরেই অন্ধকার নামল শহরজুড়ে! প্রবল বজ্রপাতে রাজ্যে মৃত এক

দুপুরে সন্ধ্যা নামল শহর জুড়ে। অন্ধকারে ডুবল শহর। এতটা অন্ধকার নেমে আসে যে রাস্তায় গাড়ি চালাতে হয় হেডলাইট জ্বালিয়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামে শহরজুড়ে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত।

দুপুরে সন্ধ্যা নামল শহর জুড়ে। অন্ধকারে ডুবল শহর। এতটা অন্ধকার নেমে আসে যে রাস্তায় গাড়ি চালাতে হয় হেডলাইট জ্বালিয়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামে শহরজুড়ে।

শুধু বৃষ্টি নয়, সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত।

দুপুরেই অন্ধকার নামল শহরজুড়ে

কার্যত সেকেন্ডে সেকেন্ডে চমকে উঠতে হয় শহরবাসীকে তার এতটাই তেজ।

কলকাতা তো বটেই, বিস্তীর্ণ এলাকাজুড়ে আজ বুধবার ছবিটা ছিল এমনই। আর এই প্রবল বজ্রপাতে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, হাওড়াতে এক টোটো চালকের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আর এই প্রবল বজ্রপাতে থেকে বাঁচতে মৃত উমেশ স্থানীয় একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। উমেশের সঙ্গে আরও তিন যুবকও ওই গ্যারেজে অংশ নেন। সেখানে প্রবল এক বজ্রপাতের ঘটনা ঘটে।

আর ঘটনাস্থলেই মৃত্যু হয় উমেশ যাদবের। যদিও ঘটনার দীর্ঘক্ষণ পর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উমেশের নিথর দেহ। জানা গিয়েছে, উমেশ হাওড়ার ডুমুরজলায় থাকতেন। বিহারে উমেশের গোটা পরিবার থাকেন। চ্যাটার্জিহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উমেশের বাড়িতে খবর পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+