করোনা সংক্রমণের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ
করোনা সংক্রমণের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ
করোনা পরিস্থিতিতে আবারও বন্ধ হচ্ছে বেলুড় মঠ। ভাইরাস সংক্রমনের আশংকায় সোমবার থেকে দর্শনার্থীদের বেলুড়মঠে প্রবেশে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
এর আগে লকডাউন শুরুর সময় ২৫ মার্চ থেকে টানা বন্ধ ছিল বেলুড় মঠ। পরে সরকারি স্বাস্থ্যবিধি মেনে একাধিক বিধিনিষেধ মেনে ১৫ জুন থেকে খোলে বেলুড় মঠ। ফের আবার করোনা সংক্রমনের আতঙ্ক ছড়াতে এই বন্ধ করার সিদ্ধান্ত।

জানা গিয়েছে, এই মুহূর্তে বেলুড় মঠের প্রায় ৫৪ জন সন্ন্যাসী করণা সংক্রমণে আক্রান্ত। এতদিন বেলুড় মঠের অন্দরে একসঙ্গে এতজন সংক্রমিত হননি। এছাড়াও মঠের ১৬ জন কর্মীর দেহে করোনা ভাইরাস সংক্রমণের চিহ্ন দেখা গিয়েছে। তাঁদের পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আশায় আতঙ্ক ছড়িয়েছে বেলুড় মঠের অন্দরে। সেই আতঙ্ক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।
মঠ মন্দির সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের সুস্থতায় এবং অন্যদের থেকে দূরে রাখার জন্য বেলুড় মঠেই তিনতলা এক ভবনে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। আক্রান্তদের সেখানেই রাখা হবে।
অন্যদিকে, বেলুড়মঠে করণা সংক্রমণে আতঙ্ক ছড়াতেই বাড়ানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দির দর্শনের বিধি নিষেধ। খুবই সতর্কতার সঙ্গে মন্দিরে প্রবেশ এবং ভক্তদের জন্য খোলা হচ্ছে মন্দির। মন্দির খুলছে প্রতিদিন সকাল সাড়ে ৬টায়। দর্শন করা যাবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। বিকেলে দর্শনের শুরু হবে সাড়ে ৩টে থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।












Click it and Unblock the Notifications