ভারতীয় ফুটবলের স্বার্থে এক সঙ্গে রাস্তায় মোহন-ইস্ট ফ্যানরা , কী হতে চলেছে শনিবার জেনে নিন
হাতে হাত, সাথে সাথ,ভারতীয় ফুটবলের দুই ঐতিহ্যশালী ক্লাবের সমর্থকরা এবার একজোট নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে
কলকাতা ফুটবলে অন্য সকাল। বেঙ্গল ফুটবল লাভার্স ফোরামের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক র্যালি। শনিবার বিকেল তিনটেয় যুবভারতী থেকে বেরোবে এক র্যালি। ভারতীয় ফুটবলে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অবদানকে মনে করিয়ে দিতে এক দেশ এক লিগের দাবিতে পথে নামবেন দু'দলের সমর্থক।[আরও পড়ুন:চটজলদি করুন, দেরি হয়ে গেলে কিন্তু এবারও ফস্কে যাবে বিশ্বকাপের টিকিট]
প্রাথমিকভাবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই র্যালি হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কারণে তার ছাড়পত্র মেলেনি। তাই ভারতীয় ফুটবলের আরেক পীঠস্থান যুবভারতী থেকেই বেরোবে এই র্যালি। উদ্যোক্তারা ৮ জুলাই চার নম্বর গেটের সমানে থেকে বেলা ৩টার সময় র্যালি বের করবেন বলে জানিয়েছেন।প্রায় দু হাজার ইস্ট-মোহন সমর্থক এদিনের মিছিলে যোগ দেবেন বলে আশা উদ্যোক্তাদের। এআইএফএফ এবং আইএমজি আর যেভাবে ভারতীয় ফুটবলের ছবিটা বদলে দিতে উদ্যোগী হয়েছেন তা আদৌ মেনে নিতে রাজি নন সমর্থকরা। তাঁদের দাবি ভারতীয় ফুটবলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই দুটি ক্লাবের অবদান দীর্ঘ ১০০ বছরের। তাঁদের অস্বীকার করে কিভাবে দেশের লিগ হওয়া সম্ভব তা মানতে পারছেন না ইস্ট-মোহনের সমর্থকরা।[আরও পড়ুন:দু'দশক পরে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় ফুটবল দল, প্রকাশিত ফিফার নতুন ক্রমতালিকা]

তবে শুধু কলকাতাতেই নয় এদিন দিল্লিতে এআইএফএফের সদর দফতরে দিল্লি মেরিনার্সের উদ্যোগে সামনেও র্যালি বার করবেন দিল্লি-র ফুটবল সমর্থকরা। সবে জুন মাসে তৈরি বেঙ্গল ফুটবল লাভার্স ফোরাম। নন পলিটিকাল, নন রিলিজিয়াস র্যালি আয়োজন করা রীতিমতো কঠিন। তাও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা এতকালের বৈরিতা ভুলে নতুন মঞ্চ তৈরি করেছেন বাংলার ফুটবলের জন্য। বাংলা ফুটবলের স্বার্থে এর আগে একটা সই সংগ্রহ অভিযান করছেন তারা। ইতিমধ্যেই ৪০ হাজার সই সংগ্রহ হয়ে গেছে। লক্ষ্য এক লক্ষ সই সংগ্রহ।[আরও পড়ুন:আই লিগকে বিদায় জানিয়ে পাকাপাকি আইএসএলের পথে মেহতাব, আবেগঘন আলাপচারিতায় ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি]

কোটি কোটি সমর্থকদের আবেগ নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে ছেলেখেলা করছে তাতে ভীষণই চটেছে ফুটবলপ্রেমী মানুষ। তাই শান্তিপূর্ণ অিবস্থান বিক্ষোভের রাস্তায় হাঁটছেন তারা। ইতিহাস যা দেখেনি তাই হতে চলেছে শনিবার, যখন ইস্টবেঙ্গল-মোহনবাগান ফ্যানরা একসঙ্গে রাস্তায় নেমে হাঁটবেন। এই র্যালিতে কোনও ক্লাব কর্মর্তারা সরাসরি না থাকলেও মানসিক ভাবে এই শান্তিপূর্ণ র্যালিকে সমর্থন করছেন তাঁরা। মোহনবাগানের পক্ষ থেকে দেবাশিস দত্ত জানিয়েছেন.'এই র্যালিতে সবরকমের সমর্থন আছে। ' পাশাপাশি মোহন-ইস্ট ফ্যানদের উদ্দেশ্য তাঁর বার্তা এবারের আই লিগে যতবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল খেলবে,ততবারই যেন সমর্থকরা গোটা গ্যালারি ভরিয়ে দেন। দু'দলের সমর্থকদের প্রতিই তাঁর আবেদন যেন কোনও ম্যাচেই গ্যালারি ফাঁকা না থাকে। তাহলে এআইএফএফ বুঝতে পারবে কতবড় ফ্যান বেস রয়েছে এই দুই শতাব্দী প্রাচীন ক্লাবের।

একই সুর ইস্টবেঙ্গল কর্মকর্তা শান্তিরঞ্জন দাশগুপ্তের গলাতেও। তাঁর মতে বিভিন্ন রাজনৈতিক দল ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমস্যায় পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন। এবার সাধারণ মানুষ যদি এভাবে নিজেদের ক্লাবের জন্য পথে নামে তাহলে রাজনৈতিক দলগুলি আরও সক্রিয় হবে। বুঝতে পারবে এই দুই ক্লাবের বিপুল পরিমাণ জনসমর্থণ আছে। পাশাপাশি শান্তিরঞ্জন দাশগুপ্ত র্যালি-র আহ্বায়কদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন,'র্যালি করার অধিকার সব মানুষেরই থাকে, কিন্তু র্যালি যেন শান্তিপূর্ণ হয়। '
সব মিলিয়ে কলকাতা তথা ভারতীয় ফুটবলে একটি নজির বিহীণ দিনের সাক্ষী হতে চলেছে শনিবার। যে যুবভারতীতে ডার্বির দিন মোহন-ইস্টের সমর্থকরা এক হয়েও এক হন না, সেখান থেকেই একসঙ্গে পথচলা শুরু করবে কলকাতা ফুটবল।












Click it and Unblock the Notifications