হাতের লেখা বলে দিতে পারে কোন রোগ গোপন শরীরে বাসা বেঁধেছে আপনার
হাতের লেখা দেখে আন্দাজ করা যায় একজন মানুষের শরীরে কোনও রোগ গোপনে দানা বেঁধেছে কিনা। অর্থাৎ হাতের লেখা আপনার স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
হাতের লেখা প্রত্যেকের আলাদা। একজনের সঙ্গে আর একজনের মেলে না। বিশেষজ্ঞরা বলেন, হাতের লেখা দেখে আন্দাজ করা যায় একজন মানুষের শরীরে কোনও রোগ গোপনে দানা বেঁধেছে কিনা। অর্থাৎ হাতের লেখা আপনার স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। আপনি কীভাবে লেখালেখি করেন সেটা দেখে শরীরের ভিতরে থাকা রোগের সুলুক সন্ধান পাওয়া যায়। হাতের লেখা বিশ্লেষণকে বলা হয় গ্রাফোলজি। মোট ৫ হাজার ধরনের আলাদা হাতের লেখার স্টাইল দেখে ব্যক্তিত্বও বিচার করা সম্ভব। হাতের লেখা দেখে রোগ নির্ণয়ও সহজেই করা যেতে পারে।

অ্যালজেইমার
অ্যালজেইমার রোগটি সাধারণত বয়স্ক মানুষদের বেশি হয়। বয়সজনিত অসুখ বলা যেতে পারে এটিকে। এই রোগের সঠিক চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। হাতের লেখা দেখে এই রোগ নির্ণয় করা সম্ভব।

সিজোফ্রেনিয়া
সিজোফ্রেনিয়া রোগের সঙ্গে মনের গভীর যোগাযোগ। এই রোগ শরীরে বাসা বাঁধলে তার প্রভাব হাতের লেখার স্বাভাবিকভাবেই পড়বে। সাধারণত সিসোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য 'অ্যান্টি সাইকোটিক ড্রাগ' দেওয়া হয়। ফলে হাতের লেখা এই রোগ চিনিয়ে দিতে পারে।

পার্কিনসন
নার্ভের সমস্যা এই রোগের অন্যতম কারণ। সাধারণত বয়স্ক মানুষদের এই রোগ হলেও কমবয়সীরা দুর্ঘটনায় আক্রান্ত হলে বা অন্য কোনও কারণেও পার্কিনসন রোগের শিকার হতে পারেন। এই রোগ হলে হাত কাঁপতে থাকে। ফলে ভালো করে লেখা যায় না।

উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের হাতের লেখায় তাদের শরীরের সমস্যার ছাপ স্পষ্ট থাকে। খুব বেশি রক্তচাপ হলে হাতের লেখা খারাপ হয়ে যায়। যা থেকে সমস্যা সম্পর্কে আগে থেকে জানা যেতে পারে।

ডিসলেক্সিয়া
বড়-ছোট অনেকেরই ডিসলেক্সিয়া রোগের সমস্যা থাকে। অনেকে ক্ষেত্রে তা ধরা পড়ে না। একই ধরনের দেখতে অক্ষর সাধারণভাবে লেখার সময়ে গুলিয়ে যায়। ছোটদের এই সমস্যা দেখলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

অটিজম
অটিজমে আক্রান্ত শিশু একটু বড় হলেই তাদের দেখে বোঝা যায়। অনেক সময়ে মুখে অটিজমের ছাপ না পড়লেও হাতের লেখা দেখে এই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে। এমন মানুষের নানা কারণে সামাজিক আড়ষ্টতা তৈরি হয় যার ছাপ হাতের লেখায় পড়ে।

অবসাদগ্রস্ততা
ক্লান্তি বা অবসাদ আজকের দিনে এক মারাত্মক ব্যাধি। পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ জীবনের কোনও না কোনও সময়ে অবসাদে ভোগেন। বিশ্বব্যাপী এই সমস্যা ক্রমবর্ধমান। আপনি ক্লান্ত ও অবসাদগ্রস্ত কিনা সেই অবস্থা আপনার হাতের লেখায় সহজেই ধরা পড়ে।












Click it and Unblock the Notifications