২০১৯ লোকসভা নির্বাচনে শতযোজন এগিয়ে নরেন্দ্র মোদী, মত মার্কিন সমীক্ষায়
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পরে মার্কিন সমীক্ষা রিপোর্ট বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে ফেভারিট হিসাবে শতযোজন এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পরে মার্কিন সমীক্ষা রিপোর্ট বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে ফেভারিট হিসাবে শতযোজন এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাওয়া আগামী সাধারণ নির্বাচনেও অব্যাহত থাকবে।[ভারত ভরে গিয়েছে ঘুষখোরে, জানাল আন্তর্জাতিক সমীক্ষা]
মার্কিন সমীক্ষকদের মধ্যে এক বিশেষজ্ঞ বলছেন, পাঁচ রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বলা যায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল কোনও ফ্লুক ছিল না। ২০১৯ পরবর্তী সময়েও তাই নরেন্দ্র মোদীর হাতেই থাকবে ভারতবর্ষের দায়িত্ব।[ভারতের যুবসমাজের কর্মসংস্থানের অবস্থা কেমন? জেনে নিন চাঞ্চল্যকর রিপোর্ট]
{photo-feature}












Click it and Unblock the Notifications