নিমেষে শেষ বাইকের পেট্রোল, বাঁদরামির ভিডিও হল ভাইরাল
পেট্রোল খেকো বাঁদরের কথা শুনেছেন। পানিপথে এমনই এক বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বাঁদর কিন্তু কলা খায় না। খায় পেট্রোল।
পেট্রোল খেকো বাঁদরের কথা শুনেছেন। পানিপথে এমনই এক বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বাঁদর কিন্তু কলা খায় না। খায় পেট্রোল।

হঠাৎই শেষ হয়ে যাচ্ছিল রাস্তার ধারে রেখে যাওয়া বাইকের পেট্রোল। পানিপথে একের পর এক এলাকায় মাঝ-মধ্যেই আসছিল খবর। কিন্তু চোর তো ধরা পড়ছে না। এবার ওঁত পেতে থাকলেন বাইক চালকরাই।
দেখা গেল এক বাঁদর শেষ করে দিচ্ছে পেট্রোল। বাইকের ট্যাঙ্ক থেকে মোটরে সংযোগকারী পাইপ খুলে নিয়ে চো-চো করে টান। নিমেষেই শেষ পেট্রোলের ট্যাঙ্ক। এই বাঁদরের পছন্দের খাবার তালিকায় নেই কলা।
পৃথিবীতে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের নেশার কথা শোনা যায়। কিন্তু সেটা যে অন্য প্রজাতিম মধ্যে সংক্রমতি হয়েছে, তারই একটি নতুন রূপ দেখা গেল।

Click it and Unblock the Notifications