বোম্মাইকে চাপে ফেলে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, ইঙ্গিত সমীক্ষায়

বিধানসভা নির্বাচন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কর্নাটকে। সব পক্ষ নিজেদের ভোট প্রচারে নেমে পড়েছে। সি ভোটার প্রাথমিকভাবে একটি সমীক্ষা চালিয়েছে। তার রিপোর্টও প্রকাশ্যে এসেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে কে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

বোম্মাইকে চাপে ফেলে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, ইঙ্গিত সমীক্ষায়

এগিয়ে সিদ্দারামাইয়া

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৩৯.১ শতাংশ ভোট পেয়ে সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপি নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৩১.১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, মুখ্যমন্ত্রী পদে অন্তত সি ভোটারের সমীক্ষায় পিছিয়ে শাসক দলের প্রধান নেতা বোম্মাই।

অন্যদিকে ২১.৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী পদে এইচডি কুমারস্বামীকে পছন্দ করছেন। ৩.২ শতাংশ মানুষ কংগ্রেস নেতা তথা রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রাখছেন।

বোম্মাইকে চাপে ফেলে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, ইঙ্গিত সমীক্ষায়

এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

প্রাথমিক সমীক্ষায়ও দেখা যাচ্ছে কংগ্রেস ১১৫-১২৭টি আসন পাবে বলে উঠে আসছে। অন্যদিকে বিজেপি পেতে পারে ৬৮-৮০টি আসন। সমীক্ষা বলছে, জেডিএস পেতে পারে ২৩-৩৫টি আসন।

বোম্মাইকে চাপে ফেলে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া, ইঙ্গিত সমীক্ষায়

নির্বাচনের মূল ইস্যু

সমীক্ষা বলছে, এবারের নির্বাচনের মূল ইস্যু বেকারত্ব। এমনটাই মনে করছেন ২৯.১ শতাংশ মানুষ। অন্যদিকে ২১.৫ শতাংশ মানুষ মনে করছেন বিদ্যুৎ, জল, রাস্তার মতো বিষয় ভোটের বড় ইস্যু। এছাড়াও লিঙ্গায়েতদের মাইনোরিটি স্ট্যাটাস দেওয়া বা হিজাব বিতর্কও এই ভোটের ইস্যু হতে চলেছে নিঃসন্দেহে।

সমীক্ষায় বিজেপি সরকারের কাজ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই প্রশ্নে ৫০.৫ শতাংশ মানুষ খারাপ বলে জানিয়েছেন। ২৭.৭ শতাংশ মানুষ বিজেপির কাজকে ভালো বলেছেন। ৫৭.১ শতাংশ মানুষ বিজেপিকে এবারের ভোটে বদলে দিতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+