বন্ধ বইয়ের পাতাও এবার পড়ে নেওয়া যাবে সহজে! নেপথ্যে ভারতীয় বিজ্ঞানী
নিউ ইয়র্ক, ১২ সেপ্টেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি দল এমন প্রযুক্তির উদ্ভাবন করেছেন যার সাহায্যে বন্ধ থাকা বইয়ের ভিতরের পাতায় কি লেখা রয়েছে তা সহজে পড়ে নেওয়া যাবে। এর ফলে পুরনো অনেক ঐতিহাসিক তথ্য সম্বলিত বইয়ের লেখায় কি রহস্য লুকিয়ে রয়েছে তা জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। [সপ্তম শ্রেণি পাশ বই বিক্রেতা লিখলেন 'আস্ত উপন্যাস'!]
এই গবেষক দলে এক ভারতীয় বিজ্ঞানীও রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাম রমেশ রাসকর। 'ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'র এই গবেষক দল একটি গবেষণা চালান। তাতে কাগজের ডাঁই করা ছিল। প্রতিটি কাগজে একটি করে ইংরেজি অক্ষর ছাপা ছিল। নতুন প্রযুক্তির সাহায্যে প্রতিটি অক্ষরকেই চিনে নেওয়া গিয়েছে বলে গবেষকরা দাবি করেছেন। [ছোটদের বইয়ে 'কীভাবে বাচ্চা হয়'-র ছবি ও বিবরণ দেখলে আঁতকে উঠবেন!]

এই ঘটনা জানার পরই নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম এই বিষয়ে রীতিমতো গভীর আগ্রহ প্রকাশ করেছে। কারণ তাঁরা চায়, বিভিন্ন প্রাচীন বই যেগুলি সংগ্রহশালায় রয়েছে। সেগুলি যদি না খুলেই পড়ে নেওয়া যায় তাহলে তা এক অভিনব ব্যাপার হতে পারে। [১২জিবি র্যাম, ১ টিবি স্টোরেজ ও ৬০ মেগা-পিক্সলের ফিচার্স পাবেন এক ফোনেই!]
এমআইটি-র সঙ্গে মিলে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এমন অ্যালগোরিদম উদ্ভাবন করেছেন যা আলাদা আলাদা পাতা থেকে বেছে নিয়ে লেখনী উদ্ধার করতে পারবে। এমনকী ভেঙে যাওয়া অক্ষর বা ছেঁড়া পাতা থেকেও অক্ষর চিনে তা জানতে পারা যাবে এই প্রযুক্তির সাহায্যে। ['স্মার্ট স্কিন'-এর আবিষ্কার, রোবট-ও এবার 'স্পর্শ' করে অনুভূতি নিতে পারবে]












Click it and Unblock the Notifications