আধুনিক ভারতে এখনও ক্রীতদাস প্রথায় বাধ্য ১ কোটি ৮০ লক্ষ মানুষ
ভারত প্রগতিশীল অর্তনীতির দেশ হিসাবে সাড়া বিশ্বে সুনাম অর্জন করেছে। তবে আধুনিক ভারতবর্ষকে পেতে গেলে এখনও অনেক সংগ্রাম করতে হবে। কারণ ভারতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ দাসত্ব ভোগ করে চলেছেন। প্রদীপের তলায় অন্ধকারের মতোই এই পরিসংখ্যান জানলে রীতিমতো শিউরে উঠতে হয়।
যৌন দাসত্বের কারবারে ভারতের ভরকেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ
সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতে আধুনিক দাসপ্রথার অংশীদার ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ। এর মধ্যে কাউকে বন্ডে লিখিয়ে জোর করে, কাউকে এমনিই জোর প্রয়োগ করে খাটিয়ে, কাউকে যৌন ব্যবসায় নামিয়ে, ভিক্ষা করিয়ে বা জোর করে বিয়ে করে দাসত্ব করতে বাধ্য করা হচ্ছে।

বিশ্বের মোট ১৬৭টি দেশের মধ্যে গড়ের বিচারে ভারতের স্থান ক্রীতদাসত্বের দিক থেকে চতুর্থ। মোট জনসংখ্যার ১.৪ শতাংশ মানুষকে এখানে জোর করে দাসত্ব মেনে নিয়ে বাধ্য করা হয়েছে। আর সংখ্যার বিচারে ভারত জনবহুল দেশ হওয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে।
বায়ুদূষণের ফলে প্রতিবছর ভারতে প্রাণ হারান ৫ লক্ষ মানুষ!
সমীক্ষায় বলা হয়েছে, সারা বিশ্বে মোট ক্রীতদাসত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছেন ৪ কোটি ৫৮ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে ৫৮ শতাংশই ভারত, চিন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানের বাসিন্দা।
ভারতে বহুদিন আগেই শর্তের বিনিময়ে শ্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে গ্রামের গরিব মানুষদের দারিদ্রের সুযোগ নিয়ে তাদের কাজের প্রতিশ্রুতি দিয়ে দাসত্ব গ্রহণে বাধ্য করা হচ্ছে। বাড়ির কাজ করানো, ভিক্ষা করানো, যৌন ব্যবসায় ঠেলে নামানো, শিশুশ্রমের মতো ঘটনা ঘটছে।
বিশেষ করে গ্রামে গরিব কৃষকেরা ঋণের টাকা ফেরত দিতে না পারলে বড় জোতদারদের কাছে বেগার খাটছে। গরিব মহিলারা অন্যের বাড়িতে বিনা টাকায় কাজ করছে। টাকার বদলে জুটছে যৌন অত্যাচার ও নিগ্রহ।
কিছুক্ষেত্রে কেন্দ্র সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে দিনের পর দিনন ভারতের জনসংখ্যার একটা বড় অংশ দাসত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে। প্রসঙ্গত, ভারতের মোট ১৫টি রাজ্য ও ৮০ শতাংশ জনসংখ্যার উপরে এই সমীক্ষা চালানো হয়েছে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications