কীভাবে ফেসবুক-এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে জানেন! সতর্ক হন

ফেসবুক থেকে অ্যাপ-এর মাধ্যমেও তথ্য ফাঁস হয়। আর সেই ফাঁদে অনেকেই প্রতিনিয়ত পা ফেলে চলেছেন। নিজেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়া তথা নেট দুনিয়ার কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিন।

গোটা দুনিয়ার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই মহুর্তে এক প্রশ্নের মুখেই পডেছেন, তা হল, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা উচিত হবে কী না? উল্লেখ্য, কেমব্রিজ অ্যানালিটিকা নামের এক সংস্থা ফেসবুক থেকে ইউজারদের যাবতীয় তথ্য নিয়ে তা ফাঁস করে বলে চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নির্বাচনী প্রচারের কাজে তা ব্যবহার করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়েছে নেট দুনিয়ার আতঙ্কিত ফেসবুক ব্যবহারকারীরাও।

তবে শুধু এই ভাবেই নয়, ফেসবুক থেকে বিভিন্ন অ্যাপ-এর মাধ্যমেও তথ্য ফাঁস হয়। আর সেই ফাঁদে অনেকেই প্রতিনিয়ত পা ফেলে চলেছেন। নিজেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়া তথা নেট দুনিয়ার কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিন।

কী ধরনের লিঙ্ক থেকে আসে বিপদ?

কী ধরনের লিঙ্ক থেকে আসে বিপদ?

'আপনি কোন বলিউড তারকার মতো দেখতে?','ভবিষ্যতে আপনার কোন পেশায় যাওয়া উচিত?', 'কোন পশুর সঙ্গে আপনার মিল রয়েছে?','আপনি কেমন ধরনের মানুষ?' এই ধরনের অ্যাপ-এ অনেকেই ক্লিক করে নিজের সম্পর্কে ধরাণা পেতে চান, ার তা পেসবুকে শেয়ার করেন। বিশেষজ্ঞরা বলছেন এই লিঙ্কগুলিতে ক্লিক করা মানেই, বিপদ ডেকে আনা। এর থেকেই ইউজারের ব্যক্তিগত তথ্য় হাতিয়ে নিচ্ছে বহু অ্যাপ।

আর কীভাবে আসতে পারে বিপদ?

আর কীভাবে আসতে পারে বিপদ?

এমন বহু অ্যাপ রয়েছে ,যেখানে লগ ইন করতে গেলেই দেখায় ,'লগ ইন করুন ফেসবুক'-এর মাধ্যমে। শুধু ফেসবুক নয়,হোয়াটসঅ্যাপ-এর মাধ্য়মেও লগ ইন করতে বলা হয়। বিশেষজ্ঞদের মত, এভাবে, লগ ইন করে সমুহ বিপদ আকৃষ্ট করেন ইউজাররা।

কেন প্রয়োজন ইউজারদের ব্যক্তিগত তথ্য?

কেন প্রয়োজন ইউজারদের ব্যক্তিগত তথ্য?

অনেক সংস্থা ফেসবুকে ইউজারদের ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে , তা নিজেদের বিজ্ঞপনের কাজে তা লাগায়। ইউজারদের উদ্দেশ্য করে তারা বিজ্ঞাপনী প্রচার করে। যার থেকে সংস্থা ও ফেসবুক উভয়েই আয় করে থাকে। ব্য়বহারকারীদের জীবনধারা, লাইক, কমেন্ট ঘিরে এই তথ্যগুলি হাতিয়ে নেয় বহু সংস্থা।

চিন্তিত বিশেষজ্ঞরা

চিন্তিত বিশেষজ্ঞরা

বহু সাইবার বিশেষজ্ঞের মত, শুধু ফেসবুক নয়, অনলাইন-এর দুনিয়া থেকে কারোর ব্যক্তিগত তথ্য অন্য় অনেক উপায়েও হাতিয়ে নিতে পারেন যে কেউই।আর ইউজার জানতেও পারবেন না কীভাবে তাঁর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে।

ডিলিট ফেসবুক হ্যাশট্যাগ

ডিলিট ফেসবুক হ্যাশট্যাগ

ইতিমধ্যেই সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে এই মুহুর্তে ফেসবুক ডিলিট করার উদ্যোগ উঠেছে। অনেকেই মনে করছেন তাঁর সমস্ত তথ্য ফেসবুক-এ নিরাপদ নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+