বিশ্বকর্মা পুজো মানেই কি শারোদৎবের ঢাকে কাঠি পড়া! বাঙালির জীবনে এর প্রভাব কী
বিশ্বকর্মা পুজো আসা মানেই তার আবহ জানান দেয় উমা আসছেন। উমাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয় গোটা বাংলা জুড়ে। ততদিনে কাশের বন আর শিশির ভেজা সবুজে পড়ে থাকা শিউলি নিয়ে আসে মায়ের আগমনী বার্তা।
বিশ্বকর্মা পুজো আসা মানেই তার আবহ জানান দেয় উমা আসছেন। উমাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয় গোটা বাংলা জুড়ে। ততদিনে কাশের বন আর শিশির ভেজা সবুজে পড়ে থাকা শিউলি নিয়ে আসে মায়ের আগমনী বার্তা। এই পরম্পরা যেন প্রকৃতির নিজের সৃষ্টি। আর তার সঙ্গে তাল তাল মিলিয়ে এগোয় বঙ্গ সংস্কৃতি। বিশ্বকর্মা পুজোকে ঘিরে বাঙালির কিছু চেনা অনুভূতি, আবেগের ছবি একনজরে দেখে নেওয়া যাক।

ঘুড়ি
বিশ্বকর্মা পুজো হবে আর আশপাশের বাড়ি থেকে 'ভোকাট্টা' ধ্বনি শোনা যাবে না, তা কি হয়! বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির নস্টালজিয়ায় প্রথম ধরা দেয় ঘুড়ি। আকাশ জুড়ে এদিন ঘুড়ির মেলা উৎসবের মেজাজ আরও উস্কে দিতে থাকে।

পুজোর কাউন্টডাউন
বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসবের ঢাকে কাঠি পড়ে যাওয়া। দিকে দিকে এই পুজো ঘিরে উৎসাহ , উদ্দীপনার মধ্যেই বাঙালির সবচেয়ে বড় উৎসবের অপেক্ষার দিনগোনা শুরু হয়ে যায়। আর এই পরম্পরা হার মানেনি আজও।

মেলা
বিশ্বকর্মা পুজা উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় মেলা আয়োজিত হয়। সাহাগঞ্জের ডানলপ কারখানা ঘিরেও এককালে বিশাল মেলা আয়োজিত হত। তবে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এখন সেখানে বিশ্বকর্মা পুজোর উদযাপন বন্ধ।

কেনাকাটা
বিশ্বকর্মা পুজোর অনেক আগে থেকেই যদিও শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা। তবে বিশ্বকর্মা পুজো আসা মানেই কেনাকাটায় একটা 'ফাইনাল টাচ' দেওয়ার সময়! তাই এই পুজোর পর থেকেই বিভিন্ন পোশাক থেকে প্রসাধনীর দোকানে বাড়তে থাকে ভিড়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications