First Time ITR Filing: প্রথমবার আয়কর রিটার্ন দাখিল!গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জানতে হবে
প্রথমবার যাঁরা আয়কর রিটার্ন ফাইল (First Time ITR Filing) করতে যাচ্ছেন, তাঁদের প্রথমেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। বিষয়গুলি জানা থাকলে কোনও অসুবিধায় পড়তে হবে না। বেতনভুক কর্মী হলে সেই সংস্থা থেকে ফর্ম ১৬ দেওয়া হয়। যা রিটার্ন ফাইলে সাহায্য করে থাকে।
কেউ যখন আয়কর রিটার্ন ফাইল করা শুরু করেন, তখন অনেকেই জানেন না, কীভাবে তা শুরু করা দরকার। সেজন্য সবার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে রাখা দরকার। তবে বলে রাখা ভাল ই-ফাইলিং প্রক্রিয়াটি গ্রুত ও সহজতর, সেই কারণে ঘরে বসেই যে কেউ নিজের কাজটা নিজেই করতে পারেন (First Time ITR Filing) । তবে আয়কর বিভাগ অনেক নিয়ম পরিবর্তন করেছে।

নতুন করদাতাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হল, তাঁরা নতুন ট্যাক্স স্ল্যাব না পুরনো ট্যাক্স স্ল্যাব বাছবেন, তা প্রথমে ঠিক করতে হবে। নতুন ট্যাক্সে ব্যবস্থায় করের হার কম। আবার পুরনো ব্যবস্থায় কর ছাড়ের সুবিধা রয়েছে। এক্ষেত্রে অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর সাহায্য করতে পারে।
কেউ যদি নতুন কর ব্যবস্থা বেছে নেন, তাহলে বিনিয়োগের উপায় হিসেবে কিছু বিকল্প যেমন ইপিএফ, পিপিএফ, জীবন বিমা পলিসি বিবেচনা করা উচিত (First Time ITR Filing) । যাতে কিছু কর ছাড় পাওয়া যেতে পারে। তবে প্রথমেই করযোগ্য আয় বের করতে হবে। কর যোগ্য আয় হল নিজের মোট আয়, এর মধ্যে বেতন ছাড়াও অন্য উৎস থেকে আয়ও রয়েছে।
যে সংস্থায় বেতনভুক কর্মী, সেখান থেকে ফর্ম ১৬ নিতে হবে। আয়কর রিটার্ন দাখিলের সময় সেখানে বেতনের সব বিবরণ থাকে। বেতন কত, ছাড় সবই অন্তর্ভুক্ত থাকে সেখানে। অন্যদিকে ফর্ম 26AS গুরুত্বপূর্ণ নথি। অনলাইনে এই ফর্ম দেখা ও ডাউনলোড করা যায়। এই ফর্মের বিবরণ প্রতিটি টিডিএস রিটার্ন স্টেটমেন্টের সঙ্গে আপডেট করা হয়।

বার্ষিক বিবরণে নতুন তথ্যের মধ্যে রয়েছে সুদ, লভ্যাংশ, সিকিউরিটিজ লেনদেন, মিউচুয়াল ফান্ড লেনদেনের তো বিষয়গুলি। সেগুলিতেও নজর দিতে হবে। আয়কর রিটার্ল দাখিলের সময় হল প্রতি আর্থিক বছরের ৩১ জুলাই।
আয়কর দফতরের চার ধরনের আইটিআর ফর্ম রয়েছে (First Time ITR Filing) । এর মধ্যে আইটিআর ১ তাঁরাই ব্যবহার করতে পারবেন, যাঁদের আয় বেতন থেকে, একটি বাড়ির সম্পত্তি, সুদ থেকে আয়। সব মিলিয়ে মোয় আয় ৫০ লক্ষ পর্যন্ত এর অধীনে।
আইটিআর টু সেইসব ব্যক্তিদের জন্য যাঁরা কোনও মালিকানার অধীনে ব্যবসা ও পেশায় যুক্ত নন, কিন্তু হিন্দু আনডিভাইডেট ফ্যামিলির অন্তর্গত। আইটিআর থ্রি মালিকানা ব্যবসা বা পেশা থেকে আয় করা ব্যক্তি এবং HUF-দের জন্য। আইটিআর ফোর যাঁদের ব্যবাস বা পেশা থেকে অনুমানমূলক আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

গুরুত্বপূর্ণ নথির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, প্রাণ কার্ড, আধার কার্ড, ফর্ম ১৬ (বেতনভুকদের), বিনিয়োগের শংসাপত্র, হেমলোনের সুদের সার্টিফিকেট, বিমার প্রিমিয়ামের রসিদ। বলে রাখা ভাল যদি আইটিআর ফাইল না করেন, তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
ফর্ম পূরণের পরে কিংবা আইটিআর ফাইল করার পরে, শেষ ধাপে তাদের রিটার্ন যাচাই করতে হয় (First Time ITR Filing) । অনলাইনের পাশাপাশি অফলাইনে রিটার্ন যাচাই করা যায়। অনলাইন বিকল্পের জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপির মাধ্যমে করা যেতে পারে। অফলাইন সিস্টেমে আইটিআর-এর স্বাক্ষরিত প্রিন্টআউট সিপিসি বেঙ্গালুরুতে পাঠাতে হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications