(ছবি) অভিনয় করাটা ক্রিকেট খেলার চেয়ে কঠিন : শচীন তেন্ডুলকর

মুম্বই, ১৫ এপ্রিল : খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মাস্টার ব্লাস্টারের জীবনী নিয়ে মুক্তি পেতে চলেছে বায়োপিক 'শচীন : এ বিলিয়ন ড্রিমস'। আর সেই ছবির অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে খোদ ক্রিকেট ঈশ্বর শচীর তেন্ডুলকররে স্বীকারোক্তি বিশ্বের দ্রুততম বোলার আক্রমণের জবাবে রান করার চেয়েও চ্যালেঞ্জিং ক্যামেরার মুখোমুখি হওয়া।

মুম্বইয়ে একটি অনুষ্ঠানে শচীন বলেন, "বহুবছর ধরে আমি যা করতে চেয়েছিলাম তাই করে এসেছি। ক্যামেরাবন্দীও হয়েছে তা। তারপর আচমকা আমায় কিছু নির্দিষ্ট জিনিস করতে বলা হল যা ক্যামেরাবন্দী হবে। আমার কাছে এটা অনেকটাই অন্যধারার। বিশ্বাস করুন প্রথম বিকল্পটা বেশি ভাল, অন্তত আমার জন্য।"

শুধু তাই নয়,শচীন সরাসরি জানিয়ে দিলেন, "অভিনয় করার স্বপ্ন আমি কখনও দেখিনি। ক্রিকেট খেলার চেয়ে অভিনয় করাটা যে অনেক শক্ত তাতে কোনও দ্বিমত নেই। আমি খেলাটা বেশি পছন্দ করি।"

৪২ বছরের এই ক্রিকেট কিংবদন্তী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গ ছাড়েননি। ২০১৩ সালের নভেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নেন শচীন। খেলার পাশাপাশি একাধিক বিজ্ঞাপনে শচীনকে দেখা গেলেও পুরোদস্তুর অভিনয় এই প্রথম। বহু পুরস্কারজয়ী ব্রিটিশ চিত্রপরিচালক জেমস এরস্কিনের পরিচালনায় 'শচীন : এ বিলিয়ন ড্রিমস' ছবি নিয়ে অভিনয়ের শুরু মাস্টার ব্লাস্টারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+