দেশে করোনা আক্রান্তের নিরিখে রোজ নতুন রেকর্ড, কিন্তু মৃতের হার তুলনামূলক ভাবে নিম্নমুখী

করোনা সংক্রমণের নিরিখে রোজই নতুন নতুন রেকর্ড করছে ভারত। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১.২৫ লক্ষের গন্ডি পেরিয়েচে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মৃতের সংখ্যা ৩৭২০। এদিকে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে করোনা আক্রান্তের গড় পরিমাণ অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে।

লকডাউনে বিধিনিষেধ শিথিল হতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

লকডাউনে বিধিনিষেধ শিথিল হতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

সূত্রের খবর, ১০ই মে থেকে ১৫ই মে-র মধ্যে ছয় দিনের মধ্যে প্রতিদিন গড়ে ৩৮২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিললেও বর্তমানে ১৬ থেকে ২১ শে মে-র মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০৭-এ। তবে সংক্রামিতের সংখ্যার এই তারতম্যে অনেকেই বিশেষ অবাক হওয়ার কিছু দেখছেন না। কারণ দ্বিতীয় দফার লকডাউনের পরেই দেশের আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে লকডাউনের বিধিনিষেধে অনেক শিথিলতা আনে সরকার।

গত ২৪ ঘন্টায় মৃত ১৩৭

গত ২৪ ঘন্টায় মৃত ১৩৭

যদিও চতুর্থ দফার লকডাউন আরও একাধিক নিয়ম শিথিল হতেই সংক্রমণের পরিমাণ অনেকটাই বেড়েছে বলে দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬৫৪ জনের করোনা পজেটিভের খবর মিলেছে। যা এখনও পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের নিরিখে রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জন।

ভারতে মৃত্যুর হার অনেকটাই কম

ভারতে মৃত্যুর হার অনেকটাই কম

যদিও এই সমস্ত কারণের পরিপ্রেক্ষিতেও অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারতে করোনা সংক্রমণের হার এখনও বিপদ সীমার উপরে চলে যায়নি। পূরূর্তী পূর্বাভাস অনুযায়ী দেশে বাড়ছে সংক্রমণের পরিমাণ। একইসাথে যে বিষয়টি অবাক করে চলেছে তা হ'ল ভারতে কোভিড -১৯ এর মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। এখনও পর্যন্ত ভারতে কোনও দিনই মৃত্যুর সংখ্যা ২০০-র গন্ডি পার করেনি।

বর্তমানে প্রত্যহ মৃত্যুর গড় ১৩৮

বর্তমানে প্রত্যহ মৃত্যুর গড় ১৩৮

৪ মে এখনও পর্যন্ত দেশে সর্বাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়। সেদিনের মৃতের সংখ্যা ছিল ১৭৫। এমনকি গত চার দিন ধরে আক্রান্তের সংখ্যা ৫০০০-র উপরে থাকলেও মৃতের সংখ্যা ১৫০-র গন্ডি ছাড়ায়নি। ১০ই মে থেকে ১৫ই মে-র মধ্যে মধ্যে প্রতিদিন গড়ে ১০৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হলেও বর্তমানে ১৬ থেকে ২১ শে মে-র মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+