এক বাঙালি গায়ক বন্ধুর আমন্ত্রণে ১৯৯০ সালে কলকাতায় আসেন বব ডিলন!
বাঙালি বেশে বব ডিলনকে কেমন দেখতে লাগবে বলুন তো? কলকাতায় এসে বল ডিলন বাঙালি বেশ ধারণ করেছেন, বিষয়টি কল্পনা করা বেশ কঠিন। কি তাই না? তবে বিষয়টি আদৌও গল্প নয়। সত্যিই এমন ঘটনা ঘটেছে। একেবারে খাস কলকাতার বুকেই। ১৯৯০ সালে। [সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বব ডিলন!]
সেবছর এক বাঙালি গায়ক বন্ধুর আমন্ত্রণে এক বিয়ের অনুষ্ঠানে কলকাতায় আসেন কিংবদন্তি মার্কিন গায়ক বব ডিলন। আর যার ডাকে এসেছিলেন তিনিও কিংবদন্তি বাউল শিল্পী। বাউল সম্রাট পূর্ণদাস বাউল।

বব ডিলনের জীবনকে বলা হয় একেবারে খোলা বইয়ের মতো। যে যখন চায় পড়তে পারে। তবে তিনি ১৯৯০ সালে জানুয়ারির শীতে গোপন সফরে কলকাতায় আসেন এটা বোধহয় অনেকেরই জানা ছিল না। আর তা সম্ভব হয়েছিল একমাত্র পূর্ণদাস বাউলের জন্যই।
শুধু কলকাতায় আসাই নয়, পূর্ণদাসের ঢাকুরিয়ায় বাড়ি থেকে বিয়ের মণ্ডপ পর্যন্ত গিয়েছিলেন বব তবে জনতা কিছুক্ষণ পরই টের পেয়ে ঘিরে ধরায় সেখান থেকে বাধ্য হয়ে প্রস্থান করতে হয় বব ডিলনকে। বহুবার অনুরোধও করেছিলেন যে এখন প্রাইভেট পার্টিতে তিনি এসেছেন। তাঁকে যেন কেউ বিরক্ত না করেন। তবে ভক্তেরা শুনলে তো। নাহলে আরও বহুক্ষণ সেখানে থাকার ইচ্ছে ছিল তাঁর।
বাংলার বাউলসম্রাট ও মার্কিন কিংবদন্তি গায়ক বব ডিলনের বন্ধুত্বের শুরু ৬০এর দশকে। সেইসময়ে মার্কিন সফরে গিয়ে মিউজিক ফেস্টিভ্যালে একসঙ্গে গান গেয়েছিলেন পূর্ণদাস ও বব ডিলন।
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার বাউলকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন সেই মার্কিন সফরের মধ্য দিয়ে। তারপর থেকে যত দিন গিয়েছে, তত দুজনের বন্ধুত্ব প্রগাঢ় হয়েছে। বহু কনসার্টে একসঙ্গে গান গেয়েছেন দুজনে।
দুজনের গানেই মাটির গন্ধ, তীব্র প্রতিবাদের সুর ঝড়ে পড়েছে। আর তাই বাংলার গান আর মার্কিন মুলুকের সুর এক হয়ে গিয়েছে শ্রোতার হৃদয়ে। আর সেজন্যই পূর্ণদাসের নাম হয়েছে 'বব ডিলন অব ইন্ডিয়া' আর ডিলনের নাম হয়েছে, 'বাউল অব আমেরিকা'।
১৯৯০ সালে ছেলের বিয়েতে ডিলনকে আমন্ত্রণ জানানোর আগে ১৯৭৮ সালে ববের আমন্ত্রণে তাঁর জন্মদিনের পার্টি উপলক্ষ্যে সপরিবারে আমেরিকা গিয়েছিলেন পূর্ণদাস বাউল। তাই বব ডিলন নোবেল পাওয়ায় আজ বোধহয় তিনি অন্যতম সুখী মানুষ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications