Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কী করলে ভাগ্য বদলাবে ২০১৮ তে , চোখ বুলিয়ে দেখে নিন

২০১৭ আর কয়েকটা দিন, নতুন বছরের জন্য অনেক কিছু রেজেশিউশান নিশ্চয় নিয়েছেন। তবে আরও একটা জিনিসেও আগাম নজর রাখা দরকার।

এ বছরটা কেমন গেছে। কেউ বলবেন মোটামুটি, কেউ বলবেন খুব ভালো, কেউ আবার বলবেন খুব খারাপ। তাঁদের মতে এত খারাপ এই বছর গেছে যা নিঃসন্দেহে সামনের বছরটা এর থেকে ভালো হবেই হবে। তবে এই আশা নিয়ে শুধু বসে থাকলে চলবে। নতুন বছরের আগে তো অনেক সিদ্ধান্তই নেন,যাতে সেই বছরে-র ভুল গুলো আর না করেন। তারচেয়ে বরং আগাম একবার চোখ বুলিয়েই নিন না কী হতে চলেছে এই সামনের বছরে।

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯)

মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯)

সারা বছর প্রচুর খেটেছেন। মনে করছেন অন্তত বছর শেষে একটা পিঠ চাপড়ানি আপনার প্রাপ্য। আপনি বেশ ভাগ্যবান এবছরের কাজ এ বছরেই শেষ করে নতুন বছরে একটা সতেজ শুরু করতে চলেছেন আপনি। তবে শুধু কাজে মুখ গুঁজে থাকবেন না। একটু ঘুরে আসুন , দেখুন বদলটা বেশ ভালো লাগবে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০)

বৃষ (এপ্রিল ২০- মে ২০)

পুরোন কাসুন্দি আর ঘাঁটবেন না। নতুন কিছু করুন। নিজেকে সতেজ করে তুলুন । ভালো রাখুন, নিজেকে ডিটক্স করুন। একটা স্পা করিয়ে নিন। ২০১৮ -য় দুনিয়ার সামনে উপস্থিত করুন এক অন্য আমিকে। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। কারণ একটা সুস্থ , শরীর মনের অধিকারী হলে আপনার সব কাজ গুলোই ভালো করে করতে পারবেন।

মিথুন (মে ২১- জুন ২০)

মিথুন (মে ২১- জুন ২০)

আপনি কী এবছর খুব বেশি ব্যস্ত থেকেছেন, পার্টিতে, ফোনে। তাতেই মনে করছেন সকলকে তাঁদের প্রয়োজনীয় সময় দিচ্ছেন। তা কিন্তু মোটেই নয়। এভাবে থাকাটাকে মত্ত থাকা বলে। আপনার কাছের মানুষজন কিন্তু এতে প্রচুর দুঃখ পেয়েছেন। অন্যকেও একটু বোঝার চেষ্টা করুন। দেখুন আপনার চারপাশটা কীরকম ভাবে বদলে যাবে।

 কর্কট ( জুন ২১- জুলাই ২২)

কর্কট ( জুন ২১- জুলাই ২২)

আপনি ধন্য। অন্যের জন্য প্রেম-ভালোবাসা সব কিছুই আপনার এত বেশি। সত্যিই আপনি মহান মানুষ। কিন্তু আপনি এত কিছু সকলের জন্য করেন। নিজের জন্য কোনও সময় ভাবেন। আয়নার সামনে মুখোমুখি হয়ে একবার জিজ্ঞাসা করে দেখুন আপনি যে এই অকাতরে সকলের জন্য ভালোবাসা বিতরণ করেন, তার খানিকটা নিজের জন্যেও বরাদ্দ করতে পারেন না।

সিংহ (জুলাই ২৩- অগাস্ট ২২)

সিংহ (জুলাই ২৩- অগাস্ট ২২)

পুরো ২০১৭টাই ছড়িয়ে লাট করলেন। এত খারাপ ভাবে কেউ বছর কাটায়। যাক চিন্তা করবেন না । এই বছরটা একটু চমক নিয়ে আসছে। ব্যক্তিগত সম্পর্কের সঠিক মানুষটাকে খুঁজে বার করুন। যাঁর কাছে আপনি স্বচ্ছন্দ। যে আপনাকে কোনও খোলসে ঢুকে থাকা মানুষ বানিয়ে দেয় না। যার কাছে আপনি নিজেকে নিজের মতো মেলে ধরতে পারেন।

কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)

কন্যা (অগাস্ট ২৩- সেপ্টেম্বর ২২)

আপনি পরিবারের সকলের ভীষণ কাছের। সকলের নয়নের মণি। আপনি সব সময় কারোর অধীনে থাকতে ভালোবাসেন। যার জন্য আপনি একজন অত্যধিক একঘেয়েমিতে ভোগা মানুষ। নতুন বছরে এটা আর নয়। এমন জিনিস করুন যেটা আপনি কখনো করেননি। প্রয়োজনে এক পশলা বৃষ্টি ভিজুন, আপনার দিকে ছুটে আসে ফুটবলটায় একটা লাথি মারুন। দেখুন জীবনে অনেক রঙ।

তুলা( সেপ্টেম্বর ২৩ - অক্টোবর ২২)

তুলা( সেপ্টেম্বর ২৩ - অক্টোবর ২২)

২০১৭টা আপনার খুব ভালো গেছে। কিম্বা ২০১৭ টা আপনার খুব খারাপ গেছে। দুটোই ভুলে যান। ২০১৮ আরও একটা নতুন শুরু। প্রজাপতি যেমন নিজের পুরোন খোলস ছেড়ে ফেলে নতুন হয়ে যায়, ঠিক সেরকমই আপনিও নতুন হয়ে যান। আপনার প্রাক্তনের নম্বরটা ফোন থেকে ডিলিট করে ফেলুন। এই নতুন বছরে নতুনের জয়গান গান।

বৃশ্চিক ( অক্টোবর ২৩- নভেম্বর ২১)

বৃশ্চিক ( অক্টোবর ২৩- নভেম্বর ২১)

অযথা চাপ নিয়ে নেওয়াটা আপনার স্বভাব। দয়া করে বদলান। সব কিছুর দায় কিছুতেই আপনার হতে পারে না। যান একটু ঘুরে ফিরে আসুন। আত্মীয় স্বজনদের ডাকা প্রতিটা অনুষ্ঠানে আপনার যাওয়ার কোনও দরকার নেই। অনেক সময় এগুলোতে গেলে মন ভালো হওয়ার বদলে মন খারাপ হয়ে যায়। এবার এটা নিজেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।

 ধনু (নভেম্বর ২২ - ডিসেম্বর ১৯)

ধনু (নভেম্বর ২২ - ডিসেম্বর ১৯)

২০১৭ টা আপনার সফল বছর ছিল। ব্যক্তিগত জীবনে এই বছরে আপনি অনেক কিছু করে দেখিয়েছেন। ভালো লাগা থাকাটা স্বাভাবিক। তবে এবার একটু ফোকাসড হন। নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিয়ে কেরিয়ারটা তৈরি করে ফেলুন তো। এটা কিন্তু ভালো সময়।

মকর (ডিসেম্বর ২০ - জানুয়ারি ১৯)

মকর (ডিসেম্বর ২০ - জানুয়ারি ১৯)

আপনি খুবই আবেগপ্রবণ। আর এর খেসারত হিসেবে সব কিছুই আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। এবার তৈরি হয়ে নিন কিছুটা রিল্যাক্স করার জন্য। আপনি নিজেই নিজের ভাগ্য বদলাতে পারেন। তার আগে একটা বড় ছুটি কাটিয়ে আসা দরকার। চটপট তার প্রস্তুতি সেরে ফেলুন।

কুম্ভ (জানুয়ারি ২০ - ফেব্রুয়ারি ১৮)

কুম্ভ (জানুয়ারি ২০ - ফেব্রুয়ারি ১৮)

আপনি এখানে রয়েছেন, কিন্তু আপনার মন এখানে নেই। এতে মন খারাপ করবেন না। কখনো কখনো এরকম হয়। নতুন বছরে নতুন আশায় প্ল্যানিং করে ফেলুন । নিজের কাজের রূপরেখা ঠিক রাখুন। পাশাপাশি নিজেকে নিয়েও কিছুটা ভাবুন।

মীন (ফেব্রুয়ারি ১৯ - মার্চ ২০)

মীন (ফেব্রুয়ারি ১৯ - মার্চ ২০)

নিজেকে জানুন। নিজের মস্তিষ্কের কথা শুনুন সে যেভাবে চলতে বলছে ,সেরকমভাবে সামনের পথে এগিয়ে চলুন। নিজের স্টাইলেই বাজিমাত করার ক্ষমতা আপনার রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+