বলিউডের এই বিচ্ছেদের ঘটনাগুলি কি জানা আছে

বিবাহ একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু বিভিন্ন কারণে বিচ্ছেদও হয় দুজনের। বাদ নেই বলিউডও

বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্য়মে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন ধর্মে বিবাহের বিভিন্ন রীতি প্রচলিত। কিন্তু সেই বিয়েই যদি না টেকে তাহলে বৈধ চুক্তি কিংবা প্রচলিত রীতি মনে রাখার কোনও কারণ নেই। আত্মীয় পরিজন কিংবা বন্ধুবান্ধবদের মধ্যে এই সম্পর্ক ছেদের খবর পাওয়া যায়।[আরও পড়ুন: স্ত্রীকে তালাক দিতেই কী শাস্তি হল এই ব্যক্তির জানেন!]

বাদ নেই বলিউড। এখন আমরা দেখে নেব ৫ বলিউড অভিনেতা-অভিনেত্রীর সম্পর্ক ছেদের কাহিনী।[আরও পড়ুন: (ছবি) বলিউডের সবচেয়ে 'দামি' ৭ বিবাহবিচ্ছেদ!]

পুলকিত সম্রাট এবং শ্বেতা রোহিরা

পুলকিত সম্রাট এবং শ্বেতা রোহিরা

২০১৪-তে দুজন বন্ধনে আবদ্ধ হলেও, সহ অভিনেত্রী যামিনীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। দুপক্ষের একাধিক নাটকও চলে। কিন্তু বিয়ের ঠিক একবছর পরে ২০১৫-র নভেম্বরে দুজনের সম্পর্ক ভেঙে যায়

মণীষা কৈরালা এবং সম্রাট দাহাল

মণীষা কৈরালা এবং সম্রাট দাহাল

বিয়ের দুবছর পরেই সম্রাটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মণীষা। এরপরেই তার ক্যানসার ধরা পড়ে। কিন্তু কোনও কিছুকেই যেন তার জীবনে প্রভাব ফেলতে দেননি মণীষা। লড়াই চালিয়েছেন এবং জয়ীও হয়েছেন। ক্য়ানসারকে জয় করে নতুন করে নেমেছেন বলিউডে

চাহাত খান্না এবং ভারত নরসিংহানি

চাহাত খান্না এবং ভারত নরসিংহানি

বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চেয়েছিলেন চাহাত। শেষে বধূ নির্যাতনের অভিযোগে সম্পর্কে ইতি টানেন তিনি। বিয়ের মাত্র ৭ মাসের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। চাহাত এখন তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত

করণ সিং গ্রোভার এবং শ্রদ্ধা নিগম

করণ সিং গ্রোভার এবং শ্রদ্ধা নিগম

জেনিফার উইনগেটের সঙ্গে করণ সিং গ্রোভারের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে শ্রদ্ধা নিগমের সঙ্গে সম্পর্কে ইতি হয়ে যায় এক বছর পরেই। যদিও জেনিফারের সঙ্গে সম্পর্কও বেশি দিন টেকেনি করণের। এরপরেই বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার

কিশোর কুমার এবং যোগিতা বালি

কিশোর কুমার এবং যোগিতা বালি

খুব কম সময় তারা একসঙ্গে কাটিয়েছেন। যোগিতা বালির মিঠুন চক্রবর্তীর কাছাকাছি থাকাকে কোনও ভাবেই মেনে নিতে পারেননি কিশোর কুমার। দুবছরের মধ্যেই এই বিয়ে ভেঙে যায়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+