(ছবি) বলিউডের সবচেয়ে 'দামি' ৭ বিবাহবিচ্ছেদ!
বিয়ে হয়েছে আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন উদাহরণ তো বলিউডে ঝুরি ঝুরি রয়েছে। কিন্তু বিয়ে ভাঙতে গিয়ে তারকাদের যে হারে টাকা খরচ করতে হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে।
বিবাহ বিচ্ছেদ বেদনাদায়ক একথা সত্যি। মরার উপর খাঁড়ার ঘা হল খোরপোষ। আর এই বিবাহবিচ্ছেদ যদি বলিউডে হয়, তাহলে তো একেবারে পকেট ফাঁকা করে দিতে হয় তারকাদের।
বিয়ে হয়েছে আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন উদাহরণ তো বলিউডে ঝুরি ঝুরি রয়েছে। ভালবেসে বিয়ে করার পরও বিচ্ছেদের পথে সম্পর্ক এগিয়েছে সে উদাহরণই বলিউডে বেশি। তার উপর বিয়ে ভাঙতে গিয়ে তারকাদের যে হারে টাকা খরচ করতে হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে।
একঝলকে দেখে নেওয়া যাক বলিউডের সবচেয়ে 'দামি' বিবাহবিচ্ছেদের তালিকা..!

হৃতিক রোশন-সুজান খান
ছোটবেলার ভালবাসা সুজানকে বিয়ের পর ১৪ বছর একসঙ্গে কাটিয়েছিলেন হৃতিক রোশন। দুজনের বিবাহবিচ্ছেদই প্রথমত বিশাল বড় বিস্ময় ছিল হৃতিক ভক্তদের কাছে। তাঁর উপর শোনা যায়, সুজান নাকি খোরপোষ হিসাবে হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা চেয়ে বসেন। সুজান পুরো বিষয়টিকে হাসিতে উড়িয়ে দিলেও সূত্রের খবর হৃতিক নাকি প্রায় ৩৮০ কোটি টাকা সুজানকে দিয়েছেন। যদিও সুজানের আইনজীবী তা অস্বীকার করেছেন এবং জানিয়েছেন এই বিবাহবিচ্ছেদের মামলায় কোনও টাকা পয়সার লেনদেন হয়নি।

করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর
করিশ্মা কাপুর বিচ্ছেদের জন্য সঞ্জয় কাপুরের থেকে ৭ কোটি টাকা খোরপোষের জন্য দাবি করেন। কিন্তু সঞ্জয় মুম্বইয়ের নিজের অভিজাত বাংলোটি মালিকানা করিশ্মার হাতে তুলে দেন। এছাড়াও তাদের দুই ছেলেমেয়ের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে দেন সঞ্জয়। এই বন্ড থেকে প্রত্যেক মাসে দুই ছেলেমেয়ের জন্য ১০ লক্ষ টাকা সুদ যাবে তাদের মাসিক খরচের জন্য।

সঞ্জয় দত্ত-রিয়া পিল্লাই
সঞ্জয় দত্ত রিয়া পিল্লাইয়ের বিচ্ছেদের খোরপোষের সবচেয়ে মজার বিষয় হল রিয়ার সমস্ত শপিংয়ের খরচ দিতে হবে সঞ্জু বাবাকে। তার উপর বিচ্ছেদ সরকারি ভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর ফোনেরও বিল দেবেন সঞ্জয়। বিচ্ছেদের পর অবশ্য সঞ্জয় দত্ত রিয়াকে ৮ কোটি টাকা দিয়েছিলেন সঙ্গে একটি বিলাসবহুল গাড়ি।

লিয়েন্ডার পেজ- রিয়া পিল্লাই
এই জুটির সরাসরি বলিউড কানেকশন না থাকলেও ভারতীয় মডেল ছিলেন রিয়া। টেলিভিশনেও অভিনয় করেছেন। সঞ্জয় দত্তের সঙ্গে বিচ্ছেদের পর টেনিস তারকা লিয়েন্ডার পেজকে বিয়ে করেন রিয়া। সেই বিয়েও টেকেনি। রিয়া কোনও তরুণ ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় লিয়েন্ডার এই বিয়ে ভেঙে দেন। তবুও রিয়া খোরপোষ হিসাবে মাসিক খরচের জন্য মাসিক ৩ লক্ষ টাকা, ব্যক্তিগত খরচের জন্য ৩ লক্ষ টাকা এহং মেয়ের স্কুলের খরচের জন্য ৯০,০০০ টাকা মাসিকের দাবি করেছিলেন।

আদিত্য চোপড়া-পায়েল খান্না
ছোটবেলার বান্ধবী পায়েলের সঙ্গে বিয়ে করেছিলেন আদিত্য। বিচ্ছেদের কারণ জানা না গেলেও তাদের বিচ্ছেদের মামলা বহুদিন চলেছিল। কারণ শোনা যায় পায়েল বিশাল অঙ্কের টাকা খোরপোষ হিসাবে দাবি করেছিলেন। টাকার পরিমাণ গোপন রাখা হলেও টাকার অঙ্কটা বেশ মোটা ছিল বলেই জানা যায়।

সঈফ আলি খান-অমৃতা সিং
১৩ বছরের বিয়ের সম্পর্কের পর বিচ্ছেদের পথে যান সঈফ-অমৃতা। শোনা যায় নিজের সম্পত্তির অর্ধেকটা সইফ অমৃতাকে দিয়েছেন আদালতের নির্দেশে। এর পরেও ননাতি আরও ৭ কোটি টাকার দাবি জানিয়েছিলেন অমৃতা। তবে আদালতের নির্দেশেই খোরপোষের অঙ্কটা আজও গোপন রাখা হয়েছে দুতরফেই।

প্রভুদেবা-রামলতা
২০০১ সালেই স্ত্রী রামলথের সঙ্গে বিচ্ছেদ হয় দক্ষিণী তারকা প্রভুদেবার। সেই সময়ই ২০-২৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি রামলথের নামে লিখে দেন প্রভু। এছাড়াও ২টি দামি গাড়ি ও ১০ লক্ষ টাকা নগদ দেন রামলথকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications