স্ত্রীকে তালাক দিতেই কী শাস্তি হল এই ব্যক্তির জানেন!
নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রাগারাগি করে তাঁকে তালাক দেন উত্তপ্রদেশের সম্বলের বাসিন্দা রইজ আহমেদ। আর তার জেরেই রইজের জরিমানা হল ২ লক্ষ টাকা।
নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রাগারাগি করে তাঁকে তালাক দেন উত্তপ্রদেশের সম্বলের বাসিন্দা রইজ আহমেদ। আর তার জেরেই রইজের জরিমানা হল ২ লক্ষ টাকা। ৪৫ বছরের রইজ আহমেদের স্ত্রী রেহানা বেগমকে(৩৪) তালাক দিতেই, সে ফিরে যায় নিজের বাড়ি।

বাপের বাড়ি সদিয়ানপুর গ্রামে ফিরে রেহানা সমস্ত ঘটনা জানায়। সেখানে তুর্ক সম্পর্দায়ের সদস্যরা পঞ্চায়েতের সভা ডাকে ঘটনাকে কেন্দ্র করে। যে সভায় হাজির ছিলেন প্রায় ৫২ টি গ্রামের প্রতিনিধিরা। স্থির হয়, বিয়ের সময় রইজ যা কিছু শ্বশুরবাড়ি থেকে পণ হিসাবে নিয়ে ছিলেন তাই তাকে ফেরত দিতে হবে রেহানাকে।
পাশাপাশি , রেহানার সঙ্গে তার বিচ্ছেদের কারণ জানতে চায় গ্রাম পঞ্চায়েত। তার সঠিক জবাব দিতে পারে না রইজ। ফলে তার ২ লাখ টাকা জরিমানা হয়। তুর্ক সম্প্রদায় ভুক্তগোষ্ঠীর এক প্রতিনিধি জানিয়েছেন , যে বার বার তাদের সম্প্রদায়, অকারণে তালাক দেওয়ার বিরোধিতা করে গ্রামের সভার আয়োজন করছে।












Click it and Unblock the Notifications