ভাজ্জির পরে রোহিত শর্মা শুরু করবেন জীবনের নয়া ইনিংস, সাতপাকে বাঁধা পড়ছেন যুবরাজও!
বেঙ্গালুরু, ৩১ অক্টোবর : যেন বিয়ের হুড়োহুড়ি পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। হরভজন সিংয়ের বিয়ে কাটতে না কাটতেই এবার বিয়ে করে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা রোহিত শর্মাও। [হরভজনের, রিসেপশনে থাকছেন কোন কোন তারকা, জেনে নিন]
অন্যদিকে জানা গিয়েছে, বন্ধুর বিয়েতে চুটিয়ে মজা করার পরে এবার সাতপাকে বাধা পড়তে চলেছেন ক্রিকেটার যুবরাজ সিংও। [৬ বছরের শিশুকে বিয়ে ৩৫ বছরের যুবকের]

রোহিত তাঁর দীর্ঘদিনের বান্ধবী ঋতিকা সযদেহকে বিয়ে করবেন আগামী ১৩ ডিসেম্বর। আপাতত তিনি আগামী ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত রেখেছেন। [বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!]
অন্যদিকে, সূত্রের খবর, এই দিওয়ালিতেই বিয়ে করতে চলেছেন যুবরাজ সিংও। আর সেজন্য যুবরাজকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনন্দনও জানাতে দেখা গিয়েছে হরভজনকে। [বিয়ের পরে যৌনজীবনকে সচল রাখতে এড়িয়ে চলুন এই ১০টি জিনিস]
এমনকী ভাজ্জি নববিবাহিত স্ত্রী গীতা বসরাও যুবরাজের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন। এবার তাঁর বিয়ে করা উচিত বলে আবদার জানিয়েছেন তিনি। [রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রেমকাহিনী]
দিওয়ালি আসতে আর বেশি দেরি নেই। ফলে যুবরাজ বিয়ে করেন কিনা সেটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। [শাহরুখ খান ও গৌরীর বিয়ের বিরল ছবি]












Click it and Unblock the Notifications