রাজস্থানে ৬ বছরের শিশুকে বিয়ে ৩৫ বছরের যুবকের
জয়পুর, ২ জুলাই : ভারতের নানা প্রান্তে এখনও বাল্যবিবাহের প্রচলন রয়ে গিয়েছে। আইনের রক্ত চক্ষু এড়িয়ে প্রত্যন্ত গঞ্জ এলাকায় এখনও চলে এই প্রথা। তেমনই কিছু ঘটল রাজস্থানের একটি গ্রামে।
তবে এই বাল্যবিবাহের প্রক্রিয়া খানিক ভিন্ন। এই প্রথাটির নাম 'নাতা প্রথা'। এটি অনুসারে কোনও বিবাহিত ব্যক্তি কোনও বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে পারে।

জানা গিয়েছে, সেই প্রথা মেনেই রাজস্থানের বছর ৩৫-এর রতন লাল নামে এক যুবক ৬ বছরের একটি বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রতনের সঙ্গে এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। সেটাকেই বৈধ রূপ দিতে সে ওই বাচ্চা মেয়েটিকে গোপনে বিয়ে করেছে।
অভিযোগ, এক দালাল তাকে এই কাজে ঘটকালি করতে সাহায্য করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঠিক হয়েছিল, বিয়ের পর বাচ্চা মেয়েটি পিতা-মাতার কাছেই থাকবে। তবে মাসে মাসে রতনের কাছ থেকে খোরপোষ বাবদ নগদ পাবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পরই পুলিশ গিয়ে রতনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে 'শিশু বিবাহ আইন ২০০৬'-এর ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দালালের খোঁজেও তল্লাশি চলছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications