(ছবি) বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!
ধনি হোক বা দরিদ্র। সাধারণ মানুষ বা তারকারা। বিয়ের দিনটি সকলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তবে আমাদের আম জনতার কাছে তারকাদের বিবাহ একটা ফ্যাসিনেটিং বিষয়। আর এই ধরণের হাই প্রোফাইল বিয়ে নিয়ে আমাদের কৌতুহলের অন্ত নেই।
তাহলে আসুন দেখে নেওয়া যাক কিছু ভারতীয় তারকার বিয়ের মুহূর্ত

ঋষি কাপুর-নীতু সিং
১৯৮০ সালে ঋষি কাপুর ও নীতু সিং বিয়ে করেন। তখনকার সময়ে এই বিয়ে ছিল সবচেয়ে চর্চিত।

অমিতাভ বচ্চন-জয়া ভাদুরি
১৯৭৩ সালের ৩ জুন জয়া ভাদুরিকে বাঙালি মতে বিয়ে করেছিলেন সুপারস্টার অমিতাভ বচ্চন। তবে সে বিয়ে খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল না। ১৯৭৯ সালে ইসলাম মতে হেমা মালিনির সঙ্গে গোপনে বিবাহ করেন ধর্মেন্দ্র। পরে অবশ্য ১৯৮০ সালের ২ মে আইয়াঙ্গার মতে বিয়ে করেন।

ধর্মেন্দ্র-হেমা মালিনী
১৯৭৯ সালে নিজের প্রেম হেমা মালিনির সঙ্গে মুসলিম মতে লুকিয়ে বিয়ে করেন ধর্মেন্দ্র। এরপর ১৯৮০ সালে ২ মে আইয়াঙ্গার মতে আনুষ্ঠানিক বিয়ে করেন তাঁরা।

শাহরুখ-গৌরি
মুসলমান ছেলে ও হিন্দু মেয়ে প্রেমে পড়ল একে অপরের। আশির দশকে যখন মুম্বইয়ে কিছু হওয়ার সঙ্গে সংগ্রাম করছেন তখন প্রথম দেখা গৌরির সঙ্গে প্রেম। এর পরেই বিয়ে। পরেরটা তো ইতিহাস।

কাজল-অজয় দেবগণ
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি মহারাষ্ট্রীয় মতে অজয় দেবগণের সঙ্গে বিয়ে করেন কাজল।

শ্রীদেবী-বনি কাপুর
১৯৯৬ সালে প্রযোজক তথা অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের দাদা বনি কাপুরের সঙ্গে বিয়ে করেন শ্রীদেবী।

শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
২০০৯ সালের ২২ নভেম্বর শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেঠী।

মহেশ-লারা
২০১১ সালে জনপ্রিয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে বিয়ে করেন লারা দত্ত। খ্রীষ্ট মতেই হয় তাঁদের বিয়ে।

অ্যাশ-অভিষেক
২০০৯ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য রাই।

সঞ্জয় দত্ত-মান্যতা
গোয়ার তাজ এক্সোটিকায় বান্ধবী মান্যতাকে কয়েকজন ঘণিষ্টের সামনে বিয়ে করেন সঞ্জয় দত্ত।

বিবেক ওবেরয় - প্রিয়াঙ্কা আলভা
২০১০ সালের ৩০ অক্টোবর বেঙ্গালুরুর আলভা ফার্মহাউসে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিয়ে করেন বিবেক ওবেরয়।

হৃতিক-সুজান
২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার ভালবাসা সুজানকে বিয়ে করেন হৃতিক রোশন। যদিও দুর্ভাগ্যবশত এই সম্পর্কে ইতি টেনেছেন দুজনেই।

অক্ষয়-টুইঙ্কল
২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে বিয়ে করেন অক্ষয় কুমার।

রীতেশ-জেনেলিয়া
২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা বিয়ে করেন।

ফারদিন-নাতাশা
২০০৫ সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা মাধওয়ানীর সঙ্গে বিয়ে করেন অভিনেতা ফরদিন খান। বিয়ে হয়েছিল অ্যাম্বি ভ্যালিতে।

রজনীকান্ত-লতা রঙ্গাচারি
১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারি ৩১ বছর বয়সে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে লতা রঙ্গাচারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রজনীকান্ত।

মাধুরী-ডাঃ নেনে
১৯৯৯ সালে শ্রীরাম মাধব নেনে-র সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন মাধুরী দীক্ষিত।

প্রকাশ-পনি
২০১০ সালের ২৪ আগস্ট নিজের দীর্ঘদিনের প্রেমিকা কোরিওগ্রাফার পনি বর্মাকে বিয়ে করেন অভিনেতা প্রকাশ রাজ। পনি প্রকাশ রাজের দ্বিতীয় স্ত্রী।

ধনুষ-ঐশ্বর্য
২০০৪ সালের ১৮ নভেম্বর দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে বিয়ে করেন অভিনেকা ধনুষ।












Click it and Unblock the Notifications