(ছবি) শাহরুখ খান ও গৌরীর বিয়ের বিরল ছবি ও অজানা গল্প
প্রতিটি মেয়েই শাহরুখ খানকে জীবনসঙ্গী হিসাবে পেতে চায়। তবে কিং খানের হৃদয় মথিত হয় শুধুমাত্র তাঁর স্ত্রী গৌরীর জন্য। [বলিউড তারকাদের নিয়ে নানা অজানা কথা]
১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় শাহরুখ-গৌরীর। তাঁদের ভালোবাসার গল্প একেবারে হিন্দি সিনেমাকেও ছাপিয়ে গিয়েছে। সেসময়ে অন্য ধর্মে বিয়ে করা অত্যন্ত কঠিন কাজ ছিল। বিশেষত মধ্যবিত্ত সমাজের গণ্ডীর মধ্যে থাকা মানুষদের জন্য। [এই ত্রিকোণ প্রেমের সিনেমায় সুপারহিট শাহরুখ]
তা সত্ত্বেও সব বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে পরিবারের মত নিয়ে তবেই গৌরীকে বিয়ে করেন কিং খান। নিচের স্লাইডে দেখে নিন দুজনের বিয়ের ছবি ও সঙ্গে জেনে নিন কেমন ছিল তাদের বিয়ের আগের জীবন। [শাহরুখের সেরা ২৩ সিনেমা]

শাহরুখ-গৌরী
১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে আলাপ হয় শাহরুখ-গৌরীর। সেখানে গৌরীকে নাচতে দেখে মুখচোরা শাহরুখ কোনওমতে সাহস সঞ্চয় করে তাঁর কাছে যান ও একসঙ্গে নাচের প্রস্তাব দেন। গৌরী তা পত্রপাট খারিজ করে জানিয়ে দেন, তিনি বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন।

শাহরুখ-গৌরী
পরে শাহরুখ জানতে পারেন কোনও বয়ফ্রেন্ড নয়, নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করছেন গৌরী। তখন শাহরুখ এগিয়ে এসে বলেন, "মুঝে ভি অপনা ভাই সমঝো।" এভাবেই শুরু হয় দুজনের আলাপ।

শাহরুখ-গৌরী
কিছুদিন যেতে না যেতেই গৌরীকে নিয়ে প্রচন্ড পজেসিভ হয়ে পড়েন শাহরুখ। যা দেখে প্রচন্ড বিরক্ত হন গৌরী। শাহরুখকে না জানিয়ে তিনি বন্ধুদের সঙ্গে চলে আসেন মুম্বই।

শাহরুখ-গৌরী
গৌরীকে না পেয়ে তাঁর খোঁজ করেন শাহরুখ। এরপরে ভুল বুঝতে পেরে নিজের মাকে সব খুলে বলেন শাহরুখ। মায়ের দেওয়া টাকা সঙ্গে নিয়ে গৌরীকে খুঁজতে খুঁজতে তিনিও এসে হাজির হন মুম্বই।

শাহরুখ-গৌরী
সারাদিন ধরে গৌরীকে খুঁজেও না পেয়ে হতাশ শাহরুখ একটি সমুদ্র সৈকতে খুঁজে পান গৌরীকে। দেখা হতেই কেঁদে ফেলেন দুজনেই। শাহরুখ-গৌরী দুজনেই উপলব্ধি করেন নিজের ভালোবাসার কথা।

শাহরুখ-গৌরী
এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। কারণ তাঁরা বুঝেছিলেন, একে অপরকে ছেড়ে তাঁরা থাকতে পারবেন না। এরপরই শুরু হয় আসল পর্ব।

শাহরুখ-গৌরী
গৌরী ছিলেন হিন্দু ব্রাহ্মণ। তাঁর পিতা ছিলেন সম্পূর্ণ নিরামিষাশী। আর শাহরুখ মুসলিম। স্বভাবতই রাজি ছিল না গৌরীর পরিবার। ধর্মকে পাশে সরিয়ে রেখেও শাহরুখের কাজকর্মের ঠিক না থাকাকেই তুলে ধরেন তাঁরা।

শাহরুখ-গৌরী
এছাড়া শাহরুখ সিনেমায় কাজ করতে চান শুনে আরও বেঁকে বসেন গোরীর বাড়ির সকলে। ফলে কঠিন সময়ের মধ্য দিয়ে সেসময়ে যেতে হয়েছিল দুজনকে।
প্রায় পাঁচবছর লুকিয়ে সম্পর্ক রাখার পরে নিজেদের ভালোবাসার কথা বাড়ির সকলকে বোঝানোর পরে অভিভাবকদের আশীর্বাদ নিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু মতে বিয়ে করেন শাহরুখ-গৌরী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications