Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠানে ঝলমলে হরভজন-গীতা বসরা

চণ্ডীগড়, ২৭ অক্টোবর : অবশেষে নিজের জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। আগামী ২৯ অক্টোবর সাতপাঁকে বাঁধা পড়তে চলেছেন দীর্ঘদিনের বান্ধবী তথা বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে। [প্যারিসে হনিমুনে ব্যস্ত সুরেশ রায়না]

গত নয় বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন গীতা ও হরভজন। এবার সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার সময় এসে গিয়েছে। সেই উপলক্ষ্যে গতকাল সোমবার অর্থাৎ ২৬ অক্টোবর মেহেন্দির অনুষ্ঠানও সারা হয়ে গিয়েছে। [কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]

মেহেন্দিতে তোলা হরভজন ও গীতার ছবি ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গোলাপি ও হলুদে রঙীন লেহেঙ্গায় একেবারে ঝলমলে লাগছে নববধূ গীতাকে। [বলিউড তারকাদের বিয়ের মুহূর্ত!]

তবে হরভজন নিজে ট্র্যাডিশনাল পোশাক পরেননি মেহেন্দির সময়ে। তিনি পরেছেন জিন্স ও টি-শার্ট। ২৬ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত ভাজ্জির বিয়ের অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। [বলিউডের ১০টি 'লাভ ম্যারেজ' যার পরিণতি বিবাহবিচ্ছেদে!]

হরভজন-গীতা

হরভজন-গীতা

মেহেন্দির অনুষ্ঠানে নবদম্পতি। একসঙ্গে হরভজন সিং ও গীতা বসরা।

ভাংরা নাচ

ভাংরা নাচ

বিয়ে উপলক্ষ্যে আত্মীয়-পরিজনেরা নেচে-গেয়ে মাত করেছেন মেহেন্দির অনুষ্ঠান।

মেহেন্দি অনুষ্ঠান

মেহেন্দি অনুষ্ঠান

পরিবারের সকলের সঙ্গে হরভজন সিং।

অনুষ্ঠান বাড়ি

অনুষ্ঠান বাড়ি

এই বাড়িতেই হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। আগামী বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুজনের বিয়ে। রিসেপশন হবে ১ নভেম্বর।

বিয়ের কার্ড

বিয়ের কার্ড

আত্মীয়-পরিজন ও অতিথিদের এই রয়্যাল কার্ডটি দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+