(ছবি) বলিউডের ১০টি 'লাভ ম্যারেজ' যার পরিণতি বিবাহবিচ্ছেদে!
প্রেম করে বিয়ে করেছেন, বলিউডে এমন তারকার সংখ্যা ভুরি ভুরি। বিয়ের পরে সুখে শান্তিতে ঘর কন্যা করছেন এমন সংখ্যাও যেমন আছে তেমনই সম্পর্কের পরিণতি বিবাহ বিচ্ছেদে হয়েছে এমন সংখ্যাও নেহাত কম নয়।
"যাঁকে ভালবাস তাঁকে কখনও আটকে রেখ না।" এই সংলাপটি বহু বলিউডের ছবিতেই শোনা যায়। আর এই সংলাপটিকে হয়তো একটু বেশিই গম্ভীরভাবে নিয়ে ফেলেছেন কিছু তারকা। আর তাই অনেক ক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদকেই একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছেন তাঁরা।
হৃতিক রোশন, আমির খান, সইফ আলি খানের মতো প্রথম সারির অভিনেতারা হোন বা করিশ্মা কাপুর, মণীষা কৈরালার মতো এককালের জনপ্রিয় অভিনেত্রীরা। কোনও না কোনও কারণে বিবাহের সম্পর্ককে ভেঙে দিয়ে বেরিয়ে আসাটাই জীবনে এগিয়ে চলার পথ হিসাবে বেছে নিয়েছেন।
এমনই ১০ তারকার তালিকা দেওয়া হল, যাঁরা ভালবেসে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সম্পর্কের পরিণতি বিবাহবিচ্ছেদেই হয়েছে।

কমল হাসান-সারিকা
আশির দশকে লিভ ইন সম্পর্কে থাকার সাহস দেখিয়েছিলেন এই তারকা জুটি। সারিকা ও অক্ষরার জন্মের পর একে অপরের সঙ্গে বিয়ে করেন কমল-সারিকা। ২০০৪ সালে বিচ্ছেদ হয়। কমল হাসানের কথায় তিনি প্রেমে বিশ্বাসী বিবাহে নয়।

সইফ-অমৃতা
দশ বছরেরও বড় অমৃতা সিংকে বিয়ের জন্য বাড়ির বিরুদ্ধে যেতেও পিছপা হননি সইফ আলি খান। দুজনের একটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে। কিন্তু বিয়ের মাত্র ১৩ বছরের মাথাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এই তারকা দম্পতি।

সঞ্জয় দত্ত-রিয়া পিল্লাই
সঞ্জয় দত্তের দুঃসময়ের সঙ্গে পাশে ছিলেন রিয়া। কিন্তু তবুও সম্পর্ক টেকেনি। সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার পর টেনিস তারকা লিয়েন্ডার পেজ-এর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন রিয়া। লি-রিয়ার একটি কন্যাসন্তানও রয়েছে। যদিও আপাতত মেয়ের অভিবাবকত্ব নেওয়ার জন্য এখন দুজনের মধ্যে আদালতে লড়াই চলছে।

মণীষা কৈরালা-সম্রাট দাহাল
২০১০ সালে সম্রাট দাহালকে ভালবেসে বিয়ে করেন মনীষা। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১২ সালেই তাঁদের সম্পর্কের ইতি হয়।

আমির খান- রীনা দত্ত
খুব অল্প বয়সেই একে অপরের প্রেমে পড়েন রীনা ও আমির। কিন্তু মানসিকতার পার্থক্যের কারণে দুজনে বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন।

কল্কি কোচিন-অনুরাগ কাশ্যপ
কেউ ভাবতেও পারেননি অনুরাগ ও কল্কি বিবাহ বিচ্ছেদের পথে যাবেন। তবে বিচ্ছেদ হলেও এখনও দুজনের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে।

করিশ্মা কাপুর-সঞ্জয়
বলিউডের সবচেয়ে কুৎসিত বিবাহবিচ্ছেদের উদাহরণ দিতে গেলে করিশ্মা ও সঞ্জয়ের ঘটনা টানতেই হবে। নিজের ব্যক্তিগত লড়াই প্রকাশ্যে এনে সম্পর্ককে ক্রমশ জটিল করছিলেন করিশ্মা ও সঞ্জয়। অবশেষে সইফ আলি খান এবিষয়ে হস্তক্ষেপ করেন। শেষেমেষ বিচ্ছেদের পথে যান করিশ্মা ও সঞ্জয়।

হৃতিক-সুজান
হৃতিক ও সুজানের বিচ্ছেদের ঘটনায় হৃতিক ভক্ত থেকে শুরু করে গোটা বলিউড মহল হতবাক হয়ে গিয়েছিল। হৃতিক সুজান বলিউডের অন্যতম রোমান্টিক জুটি ছিলেন। কী কারণে তারা বিচ্ছেদের পথে গেলেন তা অবশ্য প্রকাশ্যে আনেননি তারা।

চিত্রাঙ্গদা-জ্যোতি রানধাওয়া
জ্যোতির সঙ্গে বিয়ের পর বলিউডে পা রেখেছিলেন চিত্রাঙ্গদা। কিন্তু শেষপর্যন্ত রইল না সম্পর্ক। সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তাঁরা।

করণ-জেনিফার
সম্প্রতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন করণ সিং গ্রোভার ও জেনিফার উইংগেট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications