(ছবি) জেনে নিন কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক

ভালোবাসার প্রশ্নে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিছু নয়। বহু মানুষ পৃথিবীতে অসম বয়সের ভালোবাসার সঙ্গীকে খুঁজে নেয়।

ঠিক যেমন নিয়েছেন বলিউড স্টার শাহিদ কাপুর। লক্ষ মেয়ের হৃদয়ে ভাঙন ধরিয়ে বয়সে ১৩ বছরের ছোট মীরা রাজপুতের সঙ্গে আগামিকাল দিল্লির হোটল ট্রাইডেন্টে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

তবে শাহিদই প্রথম নন, বহুদিন আগে থেকেই বলিউড সেলেবরা অসম বয়সের মানুষের মধ্যে ভালোবাসার মানুষকে খুঁজে নিয়েছেন। দিলীপ কুমার-সায়রা বানু থেকে শুরু করে হালফিলের বিয়ে হওয়া কুনাল খেমু-সোহা আলি খান। সকলেই কম বা বেশি বয়সী পাত্র-পাত্রীকেই নিজেদের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন।

নিচের স্লাইডে দেখে নিন এমন কয়েকজন বলিউড কাপলকে, মিলিত হওয়ার জন্য যাঁদের কাছে বয়সটা কোনও বাঁধাই হয়নি।

দিলীপ কুমার-সায়রা বানু

দিলীপ কুমার-সায়রা বানু

বলিউডের অন্যতম সেরা হিরো দিলীপ কুমার ও সায়রা বানুর বয়সের ফারাক ২২ বছর।

ধর্মেন্দ্র-হেমা মালিনী

ধর্মেন্দ্র-হেমা মালিনী

শোলে সিনেমার শুটিংয়ে গিয়ে প্রেম ধর্মেন্দ্র-হেমার। পরে বয়সে ১৩ বছরের ছোট হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র।

শ্রীদেবী-বনি কাপুর

শ্রীদেবী-বনি কাপুর

প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর বনি বিয়ে করেন শ্রীদেবীকে। তাঁদের বয়সের ফারাক ৯ বছর।

সঞ্জয় দত্ত-মান্যতা

সঞ্জয় দত্ত-মান্যতা

মুন্নাভাই ও তাঁর স্ত্রী মান্যতার বয়সের ফারাক ১৯ বছর।

করিনা-সঈফ

করিনা-সঈফ

সঈফ আলি খান ও করিনা কাপুরের বয়সের ফারাক ১০ বছর। করিনার আগে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে হয় সঈফের। অমৃতার চেয়ে বয়সে সঈফ ১৩ বছরের ছোট।

আমির খান-কিরণ রাও

আমির খান-কিরণ রাও

প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে ছাড়াছাড়ির পর আমির বিয়ে করেন কিরণ রাওকে। দুজনের বয়সের ফারাক ৮ বছর।

ফারহা খান-শিরিষ কুন্দের

ফারহা খান-শিরিষ কুন্দের

বলিউড মশালা ফিল্মের অন্যতম জনপ্রিয় নির্দেশক ফারহা খান ৮ বছরের ছোট শিরিষ কুন্দেরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা

রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজা

'তুঝে মেরি কসম' সিনেমার সেটে প্রথম দেখা রীতেশ-জেনেলিয়ার। তাঁদের বয়সের ফারাক ৯ বছর।

সোহা আলি খান-কুনাল খেমু

সোহা আলি খান-কুনাল খেমু

দুই বছর লিভ-ইন রিলেশনে থাকার পর অবশেষে এবছরের জানুয়ারিতে বিয়ে করেন দুজনে। কুনালের চেয়ে সোহা ৫ বছরের বড়।

শাহিদ কাপুর-মীরা রাজপুত

শাহিদ কাপুর-মীরা রাজপুত

বিয়ে করতে চলা শাহিদ কাপুরের চেয়ে পাত্রী মীরা রাজপুত ১৩ বছরের ছোট। শাহিদের বয়স ৩৪ ও মীরার ২১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+