শুভেন্দু অধিকারীর পাশে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের ২ কাউন্সিলর! 'সৌজন্য সাক্ষাৎ' নিয়ে শুরু জল্পনা

শুভেন্দু অধিকারীর পাশে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের ২ কাউন্সিলর! 'সৌজন্য সাক্ষাৎ' নিয়ে শুরু জল্পনা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সিউড়ির দুই তৃণমুল কাউন্সিলরকে দেখা গেল সিউড়ির বামনী কালীবাড়ি পুজোর উদ্বোধনে। তবে তৃণমূল কাউন্সিলররা বলছেন, একসঙ্গে তৃণমূল করা নেতার দেখা হওয়া তাদের পুরনো সৌজন্য। তৃণমুল পরিচালিত সিউড়ির পুরসভা এলাকার প্রায় সব বড় পুজোর দখল এবার বিজেপির হাতে। বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সিউড়িতে সেই জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাঁরা একাধিক পুজোর উদ্বোধন করেন সিউড়িতে।

সিউড়িতে শুভেন্দু অধিকারী

ঘটনাটি শুক্রবারের। বিরোধী দলনেতা গিয়েছিলেন সিউড়িতে। তিনি বামনী কালী বাড়িতে পুজোর উদ্বোধন করেন। সেই সময় তাঁর পাশে দেখা গিয়েছে সিউড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে-কে। সেই সময়কার বেশ কিছু ছবি শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ার শেয়ার করেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে বিরোধী দলনেতা লেখেন, বীরভূমের সিউড়িতে শতাব্দী প্রাচীন বড়কালীবাড়িতে মা ভবতারিণীর কল্যাণময়ী মাতৃরূপ দর্শন করলাম। মায়ের চরণে ফুল দিয়ে সকলের জন্য প্রার্থনা করলাম। মা ভবতারিণীর কৃপা সবার উপর বর্ষিত হোক। জয় মা ভবতারিণী।

অনুব্রতর অনুপস্থিতিতে দলবদল জল্পনা

অনুব্রতর অনুপস্থিতিতে দলবদল জল্পনা

এই দুই তৃণমূল কাউন্সিলর জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিন্তু গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এখন আসানসোল সংশোধনাগারে বন্দি। সেই সময় তাঁর অনুগত দুই কাউন্সিলরের শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হওয়া নিয়ে দলবদল জল্পনা তীব্র হয়েছে।

কাউন্সিলরদের সাফাই

কাউন্সিলরদের সাফাই

এব্যাপারে দুই কাউন্সিলরই অবশ্য সাফাই দিয়েছেন। সিউড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেছেন, প্রতিবছর কালীপুজোর আগে সেখানে যান। এবারও তিনি গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এখন দলবদল করলেও তিনি তৃণমূলে ছিলেন। সেই সময় থেকে পরিচয়। সৌজন্যের খাতিরে মন্দিরে দেখতে পেয়ে গিয়েছিলেন বলে সাফাই দিয়েছেন তিনি। এর সঙ্গে রাজনীতিক কোনও যোগ নেই বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে এব্যাপারে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে-র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিউড়িতে একের পর এক পুজোর উদ্বোধনে শুভেন্দু

সিউড়িতে একের পর এক পুজোর উদ্বোধনে শুভেন্দু

সিউড়ি পুরসভার ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০২১-এর নির্বাচনে তৃণমূলের অপর দোর্দণ্ডপ্রতাপ নেতা বিকাশ রায়চৌধুরী বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়কে সাত হাজারের বেশ কিছু ভোটে হারিয়েছিলেন। তারপরেও তৃণমূলের গড়ে বিরোধী দলনেতা একের পর এক পুজোর উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে সিউড়ি রেড রোজ, ত্রিনাথ আখড়াও। যা নিয়েও জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+