কংগ্রেসের টুইটারে অভিষেকের দিনেই বামেদের প্রশংসায় অনুব্রত, মমতার দিল্লি সফরের আগে জল্পনা
কংগ্রেসের টুইটারে অভিষেকের দিনেই বামেদের প্রশংসায় অনুব্রত, মমতার দিল্লি সফরের আগে জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) দিল্লি যাচ্ছেন সোমবার। তার আগে রবিবার কংগ্রেসের (congress) অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) ছবি দিয়ে পাশে থাকার বার্তা। আবার সেই একই দিনে বোলপুরে বামেদের (left) প্রশংসায় পঞ্চমুখ বীরভূম জেলা তৃণমূল (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal) । যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে জল্পনা তুঙ্গে।

বীরভূম জুড়ে চলছে তৃণমূলে যোগদান পর্ব
এখন বীরভূম জেলা জুড়ে চলছে তৃণমূলে যোগদান পর্ব। লালমাটির বীরভূমে বিজেপি যেন প্রতিদিনই ভাঙছে। কোনও দিন নানুর তো কোনও দিন লাভপুর। হাজারে হাজের বিজেপি কর্মী সমর্থক নাকি যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। এদিনও সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি অঞ্চল থেকে প্রায় কয়েকশো বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন।

বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বামেদের প্রশংসা
এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে বামেদের প্রশংসা করেন। তিনি বলেন, ৩৪ বছর একটা দল শাসন করেছে। তারা এত মিথ্যা কথা বলত না। মানুষকে ঠকাত না বামেরা। তুলনায় রাজ্যের বিরোধী দল যেভাবে মানুষকে ঠকায় আর প্রতারণা করে, তা নিয়ে আর কিছুই বলার নেই বলেও মন্তব্য করেন তিনি। যাঁরা এই দল (বিজেপি) ছেড়েছেন, তাঁরা ভাল করেছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনিও কর্মী
এদিন অনুব্রত মণ্ডল বলেন, দলে একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দলে আর কেউ প্রধান নেই। অন্যরা যেমন কর্মী, তিনিও কর্মী। তিনি কোনও বিধায়ক কিংবা সাংসদ নন বলেও মন্তব্য করেন অনুব্রত।

কংগ্রেসের টুইটারে অভিষেক
এদিন জাতীয় কংগ্রেসের টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফোনে আড়িপাতার তীব্র নিন্দা করা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেসের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের পাশাাপাশি ২০২৪-এর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications