Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মেলা ঢেকেছে তৃণমূলের ব্যানারে, হচ্ছে মিছিল! বিতর্কে সাফাই শাসকের

বিশ্বভারতী অনুমতি দেওয়ার পরে শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করেছিল জেলা পরিষদ। সেখানে ছিল শাসকদলের দাপট, বলা ভাল কাজল শেখের দাপট। এবার ঐতিহ্যবাহী মাঘ মেলায় সরাসরি দখলদারির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখানেই শেষ নয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব মেলাকে রাজনীতির প্রাঙ্গন বানানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখের ক্ষমতা কেড়েছে। ক্ষমতা ফিরে পেয়েছে অনুব্রত মণ্ডলের অনুগামীরা। তারই বহিপ্রকাশ দেখা গেল শ্রীনিকেতনের মাঘ মেলায়। বোলপুর পুরসভার একনম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর আয়োজনে মেলা প্রাঙ্গন মিছিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনেকেই।

trinamool congress

মঙ্গলবার থেকে শুরু হয়েছে শ্রীনিকেতন মাঘ মেলা। তিন বছর পর ফের এই মেলার আয়োজন করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ১০২ তম শ্রীনিকেতন বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। এটি একটি কৃষিমেলা, যা বিশ্বভারতীর নিজেস্ব উৎসব হিসেবেই পরিচিত। যদিও মেলা প্রাঙ্গনে তৃণমূলের ব্যানার ও হোর্ডিংয়ে ছয়লাপ।

পৌষ মেলার সময় গেটে অনুব্রত মণ্ডলের ছবি না থাকলেও শ্রীনিকেতন মাঘ মেলার গেটের তোরণে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে কেষ্ট মণ্ডলের ছবি। এরপরেও মঙ্গলবার বিকেলে বোলপুর পুরসভার একনম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী মেলা প্রাঙ্গনে মিছিল করার পর থেকে বিতর্ক শুরু হয়েছে।

আশ্রমিক থেকে শুরু করে প্রাক্তণীদের একাংশ বলছেন, গ্রামবাসীদের উজ্জীবিত করতে স্বয়ং রবীন্দ্রনাথ বার্ষিক এই মেলার উদ্যোগ নিয়েছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন সেই মেলার আয়োজন করে। সেখানে অবাঞ্ছিতভাবে রাজনৈতিক দখলদারি কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

প্রসঙ্গত মেলা প্রাঙ্গনে ব্যানার কিংবা তোরণগুলি তৈরি করেছে রূপপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। বিতর্কের সাফাই দিতে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে, আগে এই মাঘ মেলা এত বড় করে হত না। সেই কারণে শাসক দলের তরফে এই আয়োজন।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই মেলা পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের কর্মী-সংঘ। মেলায় কৃষিজাত ও অন্য শিল্পদ্রব্য প্রদর্শনীর পাশাপাশি বাউল ও সুফি কীর্তন পরিবেশন করা হয়। এছাড়া শ্রীনিকেতনের আশপাশের গ্রামনের কৃষকরা বড় মাপের কুমড়ো, মূলো, আদা, আখ নিয়ে আসেন মেলায়। সেরা কৃষকদের পুরষ্কৃতও করা হয়।

উল্লেখ করা প্রয়োজন, গ্রামীণ কৃষি ও শিল্পের প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুর মাঘল মেলার উদ্যোগ নিয়েছিলেন। ১৯২২ সালের ৬ ফেব্রুয়ারি সুরুলের কুঠিবাড়িতে পল্লি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। এরপর রবীন্দ্রনাথের গ্রামীণ ভাবনাকে প্রসারিত করতে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা। তারপর থেকে প্রতিবছরই শ্রীনিকেতন বার্ষিক উৎসব হয়ে আসছে। স্থানীয়দের কাছে সেই উৎসব মাঘমেলা নামে পরিচিতি পেয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+