বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, বাড়ি সারাতে ২ লক্ষ টাকা আর ১ জনকে চাকরির প্রতিশ্রুতি মমতার

নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, বাড়ি সারাতে ২ লক্ষ টাকা আর ১ জনকে চাকরির প্রতিশ্রুতি মমতার

বগটুইয়ে মুখ্যমন্ত্রী পৌঁছতেই নিগতদের পরিবার তাঁকে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁদের অভিযোগ দাবি দাওয়া শোনার পর নিহতদের পরিবারকে প্রাথমিক পর্যায়ের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাড়িঘর সারাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং ১০ পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বগটুই গ্রামে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। তারপরেই তাঁদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। তিনি বলেছেন প্রাণের কোনও মূল্য হয় না। তবু মানুষকে বাঁচতে হয়। যাঁরা পরিবারের লোকেরা রয়েছেন তাঁদের তো বাঁচতে হবে। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী সেই চেক মৃতেদর পরিবারের হাতে তুলে দেন।

পরিবারের ১ জনকে চাকরির প্রতিশ্রুতি

পরিবারের ১ জনকে চাকরির প্রতিশ্রুতি

৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ছাড়াও ১০ জনের পরিবারের একজন করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার কারণ যাঁরা রয়েছেন তাঁদের তো বাঁচতে হবে। সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কোটা থেকেই তাঁদের চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ১ বছর তাঁরা ১০ হাজার টাকা করে বেতন পাবেন এবং এক বছর পরে তাঁদের চাকরি পাকা হবে। গ্রামবাসীদের অনুরোধ মেনে গ্রামের কাছে পিঠেই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাড়ি ঘর সারাতে ২ লক্ষ টাকা

বাড়ি ঘর সারাতে ২ লক্ষ টাকা

যাঁদের বাড়িঘর পুড়ে গিয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পরে মমতা বলেন প্রয়োজন হলে আরও ১ লক্ষ টাকা দেওয়া হবে। শেষে ২ লক্ষ টাকা করেই বাড়ি ঘর সারানোর জন্য নির্দেশ দিয়েছেন মমতা। আর যদি কেউ মনে করেন পোড়া বাড়ি থেকে কোনও জিনিস নিয়ে যাবেন তাহলে পুলিশি নিরাপত্তা দিয়ে তাঁদের সেখানে নিয়ে যেতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আহতদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের

আহতদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের

বগটুই গ্রাম থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে গিয়েছিলেন রামপুরহাট হাসপাতালে। সেখানে তিনি আহত ব্যক্তির চিকিৎসার সম্পর্কে খোঁজ নেন। এবং তিনি জানিয়েছেন যে আহতের সব চিকিৎসার খরচ রাজ্য সরকার দেবে।তবে এখনই হাতে তাঁকে ৫০ হাজার টাকা তুলে দিতে হবে। আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে গ্রামে ২৪ ঘণ্টা পুলিশ পিকেট বসানোর নির্দেশ দিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+