Birbhum: লালনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুন করেছে বলে দাবি স্ত্রীয়ের! ঠিক কী জানাচ্ছে CBI

বগটুই-কান্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু। আর তা সিবিআই হেফাজতে থাকাকালীন। ফলে চরম অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনা ঘিরে রীতিমত একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকি এই ঘটনায় ষড়যন

বগটুই-কান্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু। আর তা সিবিআই হেফাজতে থাকাকালীন। ফলে চরম অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনা ঘিরে রীতিমত একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকি এই ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বও সামনে নিয়ে আসা হচ্ছে।

যদিও এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যা গাইড লাইন রয়েছে সেটাই করা হচ্ছে বলে জানিয়েছেন বীরভুমের এসডিপিও। তবে ঘটনার খবর সামনে আসার পরেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

কি বলছে সিবিআই

কি বলছে সিবিআই

একেবারে সিবিআই কাস্টাডিতে থাকাকালীন এই ঘটনা। জানা যাচ্ছে, সিবিআইয়ের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় লালনের দেহ উদ্ধার হয়। ফলে চরম অস্বস্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই ঘটনায় সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ঘটনাযে সময়ে ঘটে সেই সময় ঘটনাস্থলে তদন্তকারীরা ছিলেন না। দুজনেই আদালতে যান। আর সেই সময়ে একজন সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এক কনস্টেবল ছিলেন বলেও খবর। আর সেই সময়েই বাথরুমে যাওয়ার ঘটনা লালন যান, আর এই ঘটনা বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

তবে এই ঘটনায় শীঘ্রই বিভাগীয় তদন্ত শুরু হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে Central Bureau of Investigation (CBI)। এমনকি জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ NHRC -কেও জানানো হবে বলে জানা যাচ্ছে।

কি বলছে জেলা প্রশাসন

কি বলছে জেলা প্রশাসন

এই ঘটনার পড়েই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। ঘটনার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। অশান্তির শঙ্কাতে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকেও। ঘটনা প্রসঙ্গে বীরভূমের এসডিপিওয়ের দাবি, সিবিআই-এর ডিআইজি নিজে ফোন করে বিষয়টি জানান। আর এরপরেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে। তবে এই বিষয়ে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে তা মেনেই সমস্ত তদন্ত করা হবে বলেও জানিয়েছেন বীরভূমের এসডিপিও।

 লালনকে বেধড়ক মারধর করা হয়েছে

লালনকে বেধড়ক মারধর করা হয়েছে

তবে লালন শেখকে সিবিআইকে খুন করা হয়েছে বলে দাবি লালন শেখের পরিবার। ঘটনার পরেই রামপুরহাট মেডিক্যাল কলেজে চলে আসেন লালনের স্ত্রী এবং অন্যান্য সদস্যরা। সেখানে সিবিআইয়ের শাস্তির দাবিতে সরব হন। অভিযোগ করে বলেন, লালনকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি মারার কারণে সে সোনা হয়ে দাঁড়াতে পারিনি বলেও দাবি পরিবারের। এমনকি জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলে দাবি লালনের স্ত্রীয়ের।

এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা। জানা যাচ্ছে, ঘটনার পরেই লালন শেখের পরিবার রাস্তা অবরোধ করেছে। শোকের ছায়া এলাকাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+