চাইল্ড কেয়ার লিভ নিয়ে তুলকালাম বিশ্বভারতীতে, উপাচার্যকে ১ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের
চাইল্ড কেয়ার লিভ নিয়ে মামলয় জরিমানা কলকাতা হাইকোর্টের
হাইকোর্টে বড় ধাক্কা বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। চাইল্ড কেয়ার ছুটির মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উপাচার্যকে। গত বছর একই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গলবেঞ্চ। সেই নির্দেশকেই বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিশ্বভারতীয় উপাচার্যকে এই মামলায় ১ লক্ষ টাকা জরিমানা দিতেই হবে।

২০২১ সালে বিশ্বভারতীয় অধ্যাপক দেবতোষ সিনহা এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে চাইল্ড কেয়ার লিভ দিয়েছিলেন। তাতে প্রথমে সম্মতি জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু তার এক বছর পরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই ছুটি কেন মঞ্জুর করা হয়েছে তার কারণ তলব করেন। অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহার কাছে কৈফিয়ৎ তলব করেন। তারপরেই মামলা হয় হাইকোর্টে।
বিচারপতি কৌশিক চন্দ ২০২২ সালের ডিসেম্বর মাসে বিশ্বভারতী কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। চিঠি বাতিলেরও নির্দেশ দেন। কিন্তু উপাচার্য সিঙ্গলবেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। সোমবার সেই মামলার শুনানিতে অধ্যাপক দেবতোষ সিনহায় আইনজীবী সুবীর সান্যাল জানিয়েছেন, নিয়ম মেনেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে চিঠি দেওয়া হয়েছিল। তারপরেও উপাচার্যের কাছ থেকে এই ধরনের চিঠি একেবারেই কাম্য নয়। তারপরেই হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে উপাচার্যকে ১ লক্ষ টাকা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য উপাচার্য পদে আসার পর থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তাঁকে নিয়ে নানা অশান্তি তৈরি হয়েছে। ছাত্র থেকে অধ্যাপক সকলের সঙ্গেই বিরোধে জড়িয়েছেন উপাচার্য। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রাখার অভিযোগ করেছেন। উপাচার্যের অভিযোগ অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের অনেকটা জমি দখল করে রেখেছেন। এই নিয়ে অমর্ত্য সেনকে চিঠিও দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications