আমাদের লোককে মেরে আগুন লাগিয়ে বাংলার বদনাম করার চেষ্টা, বিজেপিকে তোপ ফিরহাদের
আমাদের লোককে মেরে আগুন লাগিয়ে বাংলার বদনাম করার চেষ্টা, বিজেপিকে তোপ ফিরহাদের
আমাদের লোককে মেরেই আমাদের ঘরেই আগুন ধরিয়ে বাংলার বদনাম করার চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র মানব না। খুন করে আগুন লাগানোর ঘটনায় নেপথ্যে কারা খুঁজে বার করা হবে বলে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের প্রতিনিধি দল রামপুরহাটে বকটুই গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ফিরহাদ সাফ জানালেন, বাংলাকে ইস্যু করার জন্য যে সংক্রান্ত চলছে, তা আমরা ছিন্ন করে দেব।

ফিরহাদ হাকিম বলেন, কাউকে ছাড়া হবে না। যারা এটা করেছ, তাদের সাজা হবে। আমরা ডিজিকে বলেছি অপরাধীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে। সে যে দলেরই হোক তাকে গ্রেফতার করতে হবে। সিপিএম হোক, বিজেপি হোক বা তৃণমূলের লোক, অপরাধীর কোনও রং বিচার হবে না। অপরাধীকে চিহ্নি করে গ্রেফতার করতে হবে।
ফিরহাদ হাকিম বলেন, রামপুরহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন মারা গিয়েছেন। তিনটে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা দিয়েছি। বলেছি, প্রাণ পিরিয়ে দিতে পারব না, বাদ বাকি সমস্ত ব্যাপারে আপনাদের পাশে আছি। ফরেনসিক তদন্ত হচ্ছে, সিটের তদন্তও শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা করুন, সব কিছুই সামনে চলে আসবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।
ফিরহাদ বলেন, বৃহত্তর ষড়যন্ত্র চলছে। বাংলায় আইনশৃঙ্খলা সবই ঠিক আছে। বিরোধীরা ষড়যন্ত্র করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। কোনও অন্যায় বরদাস্ত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অন্যায় সহ্য করেন না, এই অন্যায়ও সহ্য করবেন না। যে সব ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে, সব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নবান্নে উচ্চপর্যায়ে বৈঠকের পর সিট গঠন করা হয়েছে এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে। ডিজি স্বয়ং এদিনই রামপুরে আসছেন। যত শীঘ্র সম্ভব এই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সিট তদন্ত করে সামনে আনবে এই ঘটনার নেপথ্যে কী রয়েছে এবং কারা রয়েছে। দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে। কউ পার পাবেন না বাংলার বদনাম করে।
সোমবার জাতীয় সড়কের ধারে দোকানে চা খাওয়ার সময়ে উপপ্রধান ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতে মৃত্যু হয় উপপ্রধানের। তারপরই পরিস্থিতি অগ্নগর্ভ হয়ে ওঠে। এখন ওই খুনের অদ্যাবধি পরেই রামপুরহাটের বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক বাড়িতে আগুন লেগে যায়। এখন খুন আর অগ্নিকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications