পুলিশ এবং কয়লা পাচারকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র বীরভুম! জখম পুলিশের একাধিক আধিকারিক

পুলিশ এবং কয়লা পাচারকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আর সেই সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠলে শূন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে।

পুলিশ এবং কয়লা পাচারকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আর সেই সংঘর্ষ কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠলে শূন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে। আর তাতে দুই পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

জখম পুলিশের একাধিক আধিকারিক

অন্যদিকে পালটা হামলায় পুলিশের দুই আধিকারিকও গুরুতর যখন হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া লোকপুর থানা এলাকার এই নপারা গ্রাম। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে ওই গ্রামে ব্যাপক ভাবে কয়লা জমায়েত করা হয়েছে। ঝাড়খন্ড সংলগ্ন এলাকা হওয়াতে প্রতিবেশী রাজ্য থেকে অবৈধ ভাবে কয়লা সংগ্রহ করে সেখানে মজুত করা হত বলে অভিযোগ। শধু তাই নয়, একদল গ্রামবাসীদের সাহায্যে কয়লা পাচারকারীরা এই কাজ করে যাচ্ছিল বলেও পুলিশের কাছে খবর আসে।

শুধু তাই নয়, গ্রামে মজুত করে রাখা কইন্টাল কুইন্টাল কয়লা বীরভূম হয়ে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছিল বলেও পুলিশের কাছে নির্দিষ্ট খবর আসে।

আর সেই মতো আজ শুক্রবার ওই এলাকাতে হানা দেয় বীরভুম পুলিশের বিশাল একটি টিম। প্রায় কয়েকশ কুইন্টাল কয়লা উদ্ধার করা হয়। আর সেখান থেকে কয়লা উদ্ধার করে নিয়ে আসার সময়ে অতর্কিতেই পুলিশকে লক্ষ্য করে কয়লা পাচারকারীরা গুলি চালাতে থাকে বলে অভিযোগ। আর তাতে বীরভূমের দুই থানার ওসি জখম হয়েছে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, মুহূর্তে অগ্নিগর্ব্জ হয়ে ওঠে এলাকা। পুলিশকে টার্হট করে চলতে থাকে ব্যাপক ইট বৃষ্টি। আর তাতে আরও বেশ কয়েকজন পুলিশ জখম হন বলে জানা যায়। কয়লা নিয়ে যাওয়ার গাড়িটিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
যদিও পালটা পুলিশের তরফেও জবাব দেওয়া হয়। আর তাতে দুই কয়লা পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও পুলিশের দাবি তাঁরা কোনও গুলি চালাননি। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সেখানে। বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। ঝাড়খন্ড সীমান্ত এলাকা হওয়াতে অপরাধীরা যাতে পালিয়ে না যেতে পারে সেদিকে নজর রাখা হয়েছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

জানা যাচ্ছে, পুলিশের তরফে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে। আর সেই মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুত্রের খবর। কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় এই মামলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+