আজই গরুপাচার মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট CBI-র, পার্থর পরেই কি টার্গেটে কেষ্ট?
আজই গরুপাচার মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট CBI-র , স্নায়ুচাপ কী বাড়বে কেষ্টর?
অনুব্রত মণ্ডলকে জেরা করার আগে সব প্রস্তুতি সেরে রাখছে সিবিআই। আজই গরুপাচার কাণ্ডের তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। সোমবার আসানসোল আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই। এদিকে আজ হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাবেন তিনি। তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিেকল বোর্ড। চিকিৎসকরা কী জানাবেন তার উপরেই নির্ভর করছে আগামীকাল তিনি হাজিরা দেবেন কিনা।

আজই চার্জশিট
গরুপাচার কাণ্ডের তদন্তে প্রথম চার্জশিট জমা দেবে সিবিআই। আসানসোল আদালতে আজই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। তাতে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক নেতার নাম থাকতে পারে বলে শোনা যাচ্ছে। তবে যতক্ষণ না চার্জশিট পেশ হচ্ছে ততক্ষণ স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম থাকতে পারে চার্জ শিটে এমনই মনে করা হচ্ছে। কারণ সায়গলকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
সায়গলের একাধিক বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা।

অনুব্রতকে জেরা
অনুব্রতকে জেরা করার জন্য সোমবার নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু সেই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি আজ এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাবেন। সেখানে চিকিৎসকরা কী বলবেন তার উপরেই নির্ভর করছে অনুব্রত মণ্ডলের হাজিরা। আগামীকাল অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেেস হাজিরা দিতে হবে। তার আগেই ঘুঁটি সাজাতেই কি গরুপাচার কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেেছ সিবিআই। এই িনয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটে একাধিক অনুব্রত ঘনিষ্ঠ নেতার নাম রয়েছে।

পার্থর পরেই কী অনুব্রত
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই গরুপাতার কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। কয়েকদিন আগেই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। সিউড়িতে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সিউড়িতে তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। তল্লাশি চালানো হয়েছে নানুরে টিএমসি পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে। এরা সকলেই অনুব্রত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলের ভীষণ ঘনিষ্ঠ ছিল বলে খবর। মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়র পরে অনুব্রত মণ্ডলকে টার্গেট করেছে সিবিআই।

অনুব্রতকে জেরা করতে কি শেষে হাইকোর্ট
পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষাকে চ্যালেঞ্জ জািনয়ে সোজা ভুবনেশ্বর এইমসে িনয়ে গিয়েছিল ইডি। সেখানে ফিট সার্টিফিকেট নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে েনয় ইডি। বারবার এসএসকেএম হাসপাতলকে ঢাল করেছে একাধিক টিএমসি েনতার। অনুব্রত মণ্ডলও বারবার তাই করেছে। এবার কি পার্থ চট্টোপাধ্যায়ের মতই অনুব্রতকে হেফাজতে নিতে আদালতের দ্বারস্থ হবে সিবিআই।












Click it and Unblock the Notifications