৪ বছরে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা কেষ্টর ব্যাঙ্ক অ্যাকাউন্টে, গরুপাচার কাণ্ডে তিন ব্যাঙ্ক অফিসারকে তলব CBI-র

৪ বছরে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা কেষ্টর ব্যাঙ্ক অ্যাকাউন্টে, গরুপাচার কাণ্ডে তিন ব্যাঙ্কের আধিকারীককে তলব সিবিআইয়ের

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের আরও টাকার সন্ধান পেল সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন গত চার বছর ধরে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের চারটি ব্যাঙ্ক অ্যাকাইন্টে। প্রায় ১৬ কোটি ২৫ লক্ষ টাকা জমা পড়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই টাকার উৎস্যের সন্ধানে এবার বোলপুরের ৩টি ব্যাঙ্কের আধিকারীকদের তলব করেছে সিবিআই।

অনুব্রতর ৪টি অ্যাকাউন্টে কোটি টাকা জমা

অনুব্রতর ৪টি অ্যাকাউন্টে কোটি টাকা জমা

গরু পাচার কাণ্ডে আবারও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। তদন্তকারীরা জানতে পেরেছেন অনুব্রত মণ্ডল সহ তাঁর পরিবারের চার জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত চার বছর ধরে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা জমা পড়েছে। সেই টাকা কোথা থেকে এল। এবার কারা এই টাকা জমা দিল তা নিয়ে এবার তদন্ত শুরু করেছেন সিবিআই। অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, স্ত্রী, বোন এবং ভগ্নিপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০২১ সাল থেকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দফায় দফায় উদ্ধার হয়েছে।

তিন ব্যাঙ্ক আধিকারীককে তলব

তিন ব্যাঙ্ক আধিকারীককে তলব

অনুব্রত মণ্ডলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে তার উৎসের সন্ধানে এবার বোলপুরের ব্যাঙ্কের তিন অফিসারকে তলব করেছে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের লোকেদের ৮টি অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে। কোথা থেকে এই টাকা এল তার তদন্তে বোলপুরের ব্যাঙ্কের ৩ অফিসারকে তলব করেছে সিবিআই। দুটি রাষ্ট্রায়াত্ব এবং একটি সরকারি ব্যাঙ্কের অফিসারকে তলব করা হয়েছে। তাঁদের জেরা করে টাকার উৎস জানতে চাইছেন তদন্তকারীরা।

কার কার অ্যাকাউন্টে টাকা

কার কার অ্যাকাউন্টে টাকা

অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ও তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নগদ গত চার বছরে জমা পড়েছে। নিয়ম মেনেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই টাকা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই তিন জন ছাড়াও ২ টি কোম্পানির নামে অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে। সেই কোম্পানি দুটির মালিক কে তা জানতে তদন্ত শুরু করেছেন সিবিআই আধিকারীকরা। এই অ্যাকাউন্ট দুটির সঙ্গে অনুব্রত মণ্ডল বা তাঁর কোনও সহযোগির নাম রয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা

অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার আবেদন

অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার আবেদন

ইতিমধ্যেই ইডির আধিকারীকরা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চান বলে আবেদন জানিয়েছেন। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে আগেই তিন দফায় তলব করে দিল্লিতে জেরা করেছেন ইডির আধিকারীকরা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করছে তারা। এবার অনুব্রত মণ্ডলকে নাগালে পেতে চাইছেন ইডির আধিকারিকরা। আদালকের কাছ থেকে এখনও এই নিয়ে অনুমতি মেলেনি। তবে আসানসোলে জেলে িগয়ে একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছেন ইডির আধিকারীকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+