মুদির দোকানে চকোলেট কিনতে গিয়েছিল ১২ বছরের নাবালিকা... তা বলে! ভয়ঙ্কর অভিযোগ দোকানদারের বিরুদ্ধে
Sexual Assault Birbhum: ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! মুদির দোকানের এক মালিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার একটি বাজারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তীব্র ক্ষোভ ছড়ায় এলাকার মানুষের মধ্যে। আর সেই ক্ষোভ থেকে অভিযুক্তের মুদির দোকান ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সিউড়ি থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। যদিও অভিযুক্তের দাদাকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনাকে (Sexual Assault Birbhum) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দুরে স্থানীয় একটি দোকানে যান ১২ বছরের ওই কিশোরীর (Sexual Assault Birbhum)। ওই দোকান থেকে চকোলেট কিনে ফিরছিল সে। কিন্তু ওই দোকানদার মাঝ রাস্তা থেকে ওই কিশোরীকে ডাকে এবং দোকানের ভিতরে নিয়ে যায়। সেখানেই ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরেই মুদি দোকানীর এক প্রতিবেশী ওই নির্যাতিতাকে অভিযুক্তের দোকান থেকে উদ্ধার করে।
জানা যায়, ওই প্রতিবেশী ব্যক্তি নির্যাতিতাকে বাড়িতে পৌঁছে দেয়। এবং গোটা বিষয়টিকে তাঁর বাবা-মাকে জানায়। এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসলে তীব্র উত্তেজনা তৈরি হয়ে যায়। স্থানীয় মানুষজন অভিযুক্তের খোঁজে দোকানে গেলে দেখা যায় সে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়েরা। সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এলাকায় যায়।
দোকানদারের পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। ঘটনার পরেই সিউড়ি থানার পুলিশকে মোতায়েন করা হয়েছে এলাকায়। কিন্তু এরপরেও পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে রয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। বলে রাখা প্রয়োজন, আরজি কর ইস্যুতে এখনও উত্তাল বাংলা। নৃশংস ভাবে সরকারি হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। ঘটনার ১৫০ দিনেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি এই মামলার রায় সামনে এসেছে।
যেখানে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়েছে। তাতে মোটেই খুশি নন সাধারণ মানুষ। এর বিরুদ্ধে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এর মধ্যেই ফের একবার বাংলায় ধর্ষণের অভিযোগ (Sexual Assault Birbhum)। যা নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি।












Click it and Unblock the Notifications