West Bengal Panchayat Election 2023: রাজ্যপালের উপস্থিতিতেই ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী
অবশেষে দেখা মিলল কেন্দ্রীয় বাহিনীর। ভাঙড়ে রাজ্যপাল পা রাখার পরেই দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর গাড়ির। ভাঙড়ের বাজারে টহল দেওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙড় কলেজের দিকে গিয়েছে। সেখানেই রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি বৈঠক করছেন।
গত ২দিন আগেই রাজ্যের সাত জেলাকে স্পর্শ কাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু কমিশন তাতে আপত্তি জানায়। তাতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তাঁদের। তারপরেই আবার ভাঙড়ে তুমুল অশান্তি শুরু হয়। এবার গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চােয়ত ভোট করানোর কড়া নির্দেশ দিয়েছেন।

তারপরেই আজ ভাঙড়ে যান রাজ্যপাল। ভাঙড়ে গতকাল হিংসা বিধ্বস্ত বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বিজয়গঞ্জ বাজারে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। থানার কাছে্ই একটি পরিত্যক্ত বাড়িতে সাত ব্যাগ তাজা বোমা পাওয়া গিয়েছে। বাজারের যত্র তত্র ছড়িয়ে পড়ে রয়েছে কার্তুজের খোল। সেখানে আজ ঘুরে দেখেন রাজ্যপাল।
তারপরেই তিনি চলে যান বিডিও অফিসে সেখানে কথা বলেন আধিকারীকদের সঙ্গে। বৈঠক করেন বেশ কিছুক্ষণ। সেখান থেকে ভাঙড় কলেজে যান তিনি। সেখানে কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড় কলেজে রাজ্যপালকে অভিযোগ জানাতে হাজির হয়েছিলেন আইএসএফ প্রার্থীরা। তাঁরা রাজ্যপালকে গিয়ে অভিযোগ জানান যে তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। মারধর করা হয়েছিল।

তারপরেই ভাঙ়ড়ে দেখা যায় ২ সেকশন কেন্দ্রীয় বািহনী। বিজয়গঞ্জ বাজারে টহল দিয়ে তাঁরা রাজ্যপালের কাছে যায়। মূলত রাজ্যপালের সুরক্ষার কারণেই কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে মনে করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশের পর এই প্রথম ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী দেখা গেল। তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications