Sandeshkhali: DG-র উপস্থিতির মাঝেই আজ সন্দেশখালিতে ST কমিশন, পারদ চড়ছে সন্দেশখালিতে

সন্দেশখালি নিয়ে তৎপরতা তুঙ্গে। রাজ্যে পুলিশের সর্বোচ্চ প্রধান গতকাল থেকে সেখানে ঘাঁটি গেড়ে রয়েছেন। তার মধ্যেই আজ সেখানে যাচ্ছে এসটি কমিশনের প্রতিনিধিরা। এর আগেও তারা সন্দেশখালি পরিদর্শন করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিয়েছেন।

সন্দেশখালিতে তাঁরাই প্রথম রাষ্ট্রপতি শাসন জারির করার দাবি জানিয়েছিলেন। এবং প্রেসিডেন্ট মুর্মুর কাছে রিপোর্টও জমা দিয়েছিলেন। এমনকী সন্দেশখালিতে তপশিলি জাতীর উপর নির্মম অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছিসেন তাঁরা। পুলিশ প্রশাসন সন্দেশখালিতে আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ বলে দাবি করেছিলেন।

Sandeshkhali

সন্দেশখালিতে গতকাল বিকেলে হঠাৎ পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে তিনি রাতভর একাধিক জায়গা পরিদর্শন করেন। লঞ্চে জলপথে সন্দেশখালির একাধিক দ্বীপ ঘুরে দেখেন। আবার টোটোতে করে গ্রামের পথে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়েছেন তিনি। পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের মধ্যে যে অনাস্থার মনোভাব তৈরি হয়েছে তা ফেরানোর চেষ্টা করেন তিনি।

সন্দেশখালি ছাড়ার আগে ডিজি বার্তা দিয়েছেন, যাঁরা আইন ভেঙেছে তাঁরা সকলেই গ্রেফতার হবে। এই প্রথম ডিজির মুখে শোনা গিয়েছে শাহজাহান শেখের নাম। এর আগেও অবশ্য শাহাজাহান শেখ ইস্যুতে ডিজি বলেছিলেন দোষীরা সকলেই গ্রেফতার হবেন। কিন্তু তার দেড়মাস আগেও রাজীব কুমার এই মন্তব্য করেছিলেন। তারপরেও গ্রেফতার হয়নি শাহজাহান শেখ। কোথায আছেন সন্দেশখালির বাঘ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আজ ফের সন্দেশখালিতে এসটি কমিশনের প্রতিনিধি দল। তারা ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে। এবং তিন দিনের মধ্যে সন্দেশখালির ইস্যুতে রিপোর্ট তলব করেছে কমিশন। সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে সন্দেশখালি ঘুরে গিয়ে রাষ্ট্রপতির কাছে যে রিপোর্ট তারা জমা দিয়েছিল তাতে সন্দেশখালির পরিস্থিতি ভয়ঙ্কর বলে দাবি করা হয়েছিল। সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+