"গালে কোন ক্রিম? ঠোঁটে কী মাখিস?" তরুণী পরীক্ষার্থীকে প্রশ্ন! বিতর্কে সাগর দত্ত মেডিক্যাল কলেজ
Sagar Dutta Medical College: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ১ মাস পূর্ণ। ন্যায়বিচারের দাবিতে তোলপাড় রাজ্য, দেশ, বিদেশ।
তারই মধ্যে বিতর্কে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এক তরুণী পরীক্ষার্থীকে আপত্তিকর প্রশ্ন করার চাঞ্চল্যকর অভিযোগ।

হস্টেলের আসন বণ্টন নিয়ে জটিলতা কাটাতে ওই মেডিক্যাল কলেজে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেছিল কর্তৃপক্ষ। তারই মধ্যে ওই হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অধ্যক্ষ জানিয়েছিলেন, কিছু পড়ুয়াদের সঙ্গে মিশে দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি ভিডিও, যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা। বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইন-চার্জ সৌরীশ মুখোপাধ্যায়ের এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে এক তরুণী পড়ুয়াকে চাঞ্চল্যকর অভিযোগ করতে দেখা গিয়েছে।
ওই পড়ুয়া বলেন, তৃতীয় সিমেস্টারের ভাইভা বা মৌখিক পরীক্ষা চলছিল। আমার আগে একজন ছাত্র যান, একটু পরেই বেরিয়ে আসেন। আমি যাওয়ার পর জিজ্ঞাসা করা হয় বাবা-মায়ের নাম, তাঁরা কী করেন, ভাই-বোন আছে কিনা। এ পর্যন্ত ঠিকঠাকই ছিল।
Questions from viva exam of Sagar Dutta Medical College and Hospital in Kamarhati, #WestBengal:
— Sourish Mukherjee (@me_sourish_) September 8, 2024
Are you a Brahmin? Which cream do you apply to your face?
What do you put on your lips?
This so called secular Left - TMC ecosystem has now desperate to oppress top Hindu merits of… pic.twitter.com/PCJx0frvcQ
কিন্তু এরপরই অস্বস্তিকর নানা প্রশ্ন করা হয়। ওই পড়ুয়ার দাবি, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি ব্রাহ্মণ কিনা। তাঁর পরিবার কী কী শিখিয়েছে। গালে কোন ক্রিম মাখেন, ঠোঁটেই বা কী লাগান, এই সব নানা প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
এরপরই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে থাকেন ছাত্র-ছাত্রীরা। হিন্দু পড়ুয়াদের উপর এমন নানা জায়গায় নির্যাতন চলছে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। হিন্দু মেধাকে দমন করতে এটি বাম ও টিএমসির যৌথ ইকোসিস্টেম বলে উল্লেখ করেছেন সৌরীশ। জাতীয়তাবাদী সকলকে এই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদে সরব হওয়ার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের। ঘটনার তদন্ত আদৌ হয় কিনা সেদিকেও সকলের নজর।












Click it and Unblock the Notifications