ফের রোহিঙ্গা যোগ? মানব পাচারে বারাসত সহ দেশের ১০ জায়গায় এনআইএ অভিযান
ফের বারাসতে এনআইএ তদন্তকারী দল। কালীপুজোর আগে ফের উত্তর ২৪ পরগনার বারাসত এলাকায় কেন্দ্রের তদন্তকারী দলের প্রতিনিধিরা। মানুষ পাচারচক্রের তদন্তেই পশ্চিমবঙ্গের বারাসতে তদন্তের জন্য আধিকারিকরা হানা দিয়েছেন। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
শুধু বারাসত নয়। দেশের ১০ টি জায়গায় একযোগে এই এনআইএ তল্লাশি অভিযান চলছে বলে খবর। বুধবার সকালে এই খবর আসে। দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এদিন বড়সড় অভিযানে নেমেছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গ সহ আটটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই অভিযান চলছে।

জানা গিয়েছে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান ও জম্মু-কাশ্মীরে এই অভিযান চলছে। কিন্তু দেশের এতগুলো জায়গায় একসঙ্গে হানা দেওয়া হল কেন দেওয়ালির আগে? তাহলে বিশেষ কোনও তথ্য হাতে এসেছে এজেন্সির?
জানা গিয়েছে, তামিলনাড়ু থেকে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার কিছু ব্যক্তি, যারা এ দেশে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে এই মহম্মদ ইমরানের যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। বুধবারের এই অভিযান সেই গ্রেফতারের সঙ্গে সম্পর্কযুক্ত কী না, সেই কথা জানা যায়নি।
মানব পাচারের তদন্তে এনআইএ দেশজুড়ে তল্লাশিতে নেমেছে। এই ঘটনার আলাদা তাৎপর্য আছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, আন্তর্জাতিক প্রভাব রয়েছে মানব পাচারের ক্ষেত্রে৷ সেইসব মামলাগুলি এনআইএর তদন্তকারীরা হাতে নেয়। অর্থাৎ এই যে দেশজুড়ে তল্লাশি চলছে, এর কোনও বিশেষ কারণ আছে।
এদিনের তদন্ত শেষ হলে বিষয় সম্পর্কে জানানো হবে। এমনই জানানো হয়েছে এনআইএর তরফে। এর আগে ২০২২ সালে এই বিষয়ে এনআইএ তদন্ত করেছিল। সেইসময় রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে এই দেশে চলে আসা। রাজ্যের সীমান্তলাগোয়া অঞ্চলে রোহিঙ্গারা থাকছে। এই কথা শোনা গিয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকেও জাল কাগজপত্র বানিয়ে এদেশে আসার ঘটনা সামনে এসেছে।
সেইসব নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। জঙ্গি, নাশকতা যোগও খুঁজে পাওয়া গিয়েছিল একসময়। তারপর থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। সীমান্ত লাগোয়া রাজ্যগুলির উপর এই বিষয়ে চাপ থাকে। এমনও মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। তাই বুধবার যে অভিযান এনআইএ চালাচ্ছে, তার গুরুত্ব যথেষ্ট। এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications