খাদ্যমন্ত্রী রথীন ঘোষের 'হুল' হুঁশিয়ারি! পাল্টা দিল সিপিআইএম ও বিজেপি
এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। তারই মধ্যে উত্তপ্ত হতে শুরু করে বাংলার রাজনীতি। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিরোধীদের উদ্দেশে হুল হুঁশিয়ারি দেওয়ায় পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বাম ও গেরুয়া শিবির।
কেউ যদি মনে করে থাকেন, তৃণমূল হাতে চুড়ি পরে রয়েছে, তাহলে ভুল করছেন। তিনি মূর্খের স্বর্গে রয়েছে। মধ্যমগ্রামে দলীয় সভায় এমনটাই প্রতিক্রিয়া স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, যাঁরা হুল ফোটাতে আসছেন, তাঁদেরকে তিনি বলছেন, পাল্টা হুল তাঁরা সহ্য করতে পারবেন না। তবে খাদ্যমন্ত্রীকে পাল্টা দিয়েছে সিপিআইএম এবং বিজেপি।

মঞ্চ ভাঙায় সিপিআইএম-এর প্রতিবাদ
ঘটনার শুরুটা হয়েছিল শুক্রবার। ওইদিন মধ্যমগ্রামে কলুপাড়ায় সিপিআইএমের পথসভায় মঞ্চ ভাঙা এবং সেখানে থাকা সিপিআইএম সমর্থকদের হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে বাদু রোড অবরোধ করেছিলেন সিপিআইএম-সহ বাম-কর্মী-সমর্থকরা। তৃণমূলের ওপরে পাল্টা হামলার অভিযোগও উঠেছিল সিপিআইএম-এর বিরুদ্ধে।

পঞ্চায়েতে অলিখিত রাম-বাম জোট!
পাল্টা সভায় খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা যদি কেউ মনে করে থাকেন, তৃণমূল হাতে চুড়ি পরে বসে রয়েছে, তাহলে ভুল করছেন। মূর্খের স্বর্গে রয়েছেন। একইসঙ্গে মন্ত্রী পঞ্চায়েত ভোটে অলিখিত রাম-বাম জোটেরও অভিযোগ করেছেন। খাদ্যমন্ত্রী বলেছেন, দেখবেন, বাম-বিজেপি-কংগ্রেস সব একসঙ্গে মিলে ৬৩ হাজার আসনে প্রার্থী দেবে। এদের মধ্যে অলিখিত আঁতাত সারা গ্রাম বাংলায় হতে চলেছে। এতে তৃণমূলের কোনও ভয় নেই বলে মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রীর নিশানায় সিপিআইএম
খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, যাঁরা হুল ফোটাতে আসছেন, তাদের উদ্দেশে বলেছেন, হুল ফোটাবেন না। তাহলে পাল্টা হুল সহ্য করতে পারবেন না। সেটা মাথায় রেখেই কাজটা করুন। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অধিকার আছে বলেও মন্তব্য করেন তিনি। খাদ্যমন্ত্রী ছাড়া বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও সিপিআইএমকে হুঁশিয়ারি দেন। সিপিআই-এর নেতা-নেত্রীদের উদ্দেশে তাঁকে ফতোয়া দিতেও শোনা যায়।

সিপিআইএম-বিজেপির প্রতিক্রিয়া
তবে তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খান। তিনি বলেছেন, তৃণমূলের লুঠের রাজনীতির প্রতিবাদ করাতেই এই পরিস্থিতি।
অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, খাদ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে পরিষ্কার তৃণমূল নার্ভাস হয়ে পড়েছে। যখন কেউ ভয়ে থাকে তখনই এই ধরনের আস্ফালন করতে থাকে বলে মন্তব্য করেন তিনি। যদি তৃণমূলের জনগণের ওপরে বিশ্বাস থাকত এবং চুরি না করত, তাহলে আজ এইধরনের মন্তব্যের দরকার পড়ত না। তাঁর অভিযোগ, তৃণমূলের মন্ত্রী থেকে আর সবাই পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, একদিকে বোমা আর অন্যদিকে এই ধরনের মন্তব্যে পঞ্চায়েত ভোটের আগে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে, যাতে তারা সন্ত্রাসের মধ্যে দিয়েই জয়ের পতাকা তুলতে পারে। বাংলার মানুষ ঠিক সময়ে এর জবাব দেবে বলেও মনে করেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications