ভাঙড়ের বাগজোলা খালে সিআইডির তল্লাশি, উদ্ধার হাড়গোড় কি বাংলাদেশ সাংসদের?
বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের ঘটনায় মহমম্মদ সিয়াম হোসেনকে পাকড়াও করা হয়েছে। তাকে নিয়ে রবিবার সকালে ভাঙড় এলাকায় পৌঁছান সিআইডির তদন্তকারীরা। ফের বাগজোলা খালে তল্লাশি চালানো হয়৷
তল্লাশি অভিযানে জানা গিয়েছে, বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। সেই হাড়গোড় কি খুন হয়ে যাওয়া বাংলাদেশ সাংসদের? সেই প্রশ্ন উঠছে। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলি পাঠানো হয়েছে। বাগজোলা খালের পাশে ঝোঁপজঙ্গলের মধ্যে ওই সব হাড় পাওয়া গিয়েছে বলে খবর।

বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম কলকাতার কাছে নিউটাউনের একটি আবাসনের ফ্ল্যাটে খুন হন। ঘটনার পরতে পরতে রহস্য। পুলিশও প্রথমে ঘটনার তল খুঁজে পায়নি৷ এরপর সিআইডি তদন্ত শুরু করে। মৃত সাংসদের দেহাংশ বাগজোলা খালে ভাসিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন উঠছিল। এর আগে একাধিক বার সিআইডি ওই তল্লাটে খানাতল্লাশি চালিয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি৷
অতি সম্প্রতি সিয়াম হোসেনকে গ্রেফতার করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া যায়৷ আজ রবিবার সকালে তাকে ভাঙড়ে নিয়ে যাওয়া হয়। বাগজোলা খালের অকুস্থলে যায় সিআইডির বিশাল টিম। খালের জলেও নেমে তল্লাশি করা হয়। এক সময় কিছু হাড়গোড় পাওয়া যায়।
পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটি এলাকায় সকাল থেকে তল্লাশি চলে। তখনই একটি ঝোঁপ থেকে ওই হাড় পাওয়া যায়। সেটি কি সাংসদের দেহাংশ? সেই প্রশ্ন আছে। কারণ, এখনও অবধি তেমন বড় কোনও তথ্য, সূত্র তদন্তকারীদের হাতে আসেনি। ডিএনএ পরীক্ষার জন্য বাংলাদেশে তার কন্যার কাছেও খবর গিয়েছে। তাকে কলকাতায় আসতে বলা হয়েছে।
ডিএনএ স্যাম্পেল ম্যাচ হয়ে গেলে বড় সাফল্য পাবে সিআইডি। বাংলাদেশও পশ্চিমবঙ্গের সিআইডি তদন্তকারীদের উপর নির্ভর করছেন। ধৃত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করার চেষ্টা হচ্ছ।












Click it and Unblock the Notifications